যশোরে সংবাদ সম্মেলনে অভিযোগ

হুমকি-ধামকি আর নিরাপত্তাহীনতায় বিএনপি প্রার্থীরা

যশোর প্রতিনিধি
১৪ মার্চ ২০১৬, ১৫:২৬আপডেট : ১৪ মার্চ ২০১৬, ১৫:৩৫

যশোরে বিএনপির সংবাদ সম্মেলন-১

যশোর সদর ও মণিরামপুর উপজেলার ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের লাগাতার হুমকি-ধামকি আর মারধরের কারণে তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন বলে দাবি করেছেন দলের জেলা কমিটি।

সোমবার দুপুরে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, নির্বাচনে এখন আর প্রতিদ্বন্দ্বী লাগছে না। যশোরে নির্বাচনের কোনও পরিবেশ নেই। বিএনপির প্রার্থীদের নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। তাদের হুমকি-ধামকির কারণে ইতোমধ্যে যশোর সদরের তিনটি ইউনিয়নের বিএনপির প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন।

তিনি বলেন, প্রার্থী ও তাদের বাবা-মা, সন্তানদের অব্যাহতভাবে হুমকি দেওয়া হচ্ছে। এ অবস্থায় এখনও অনেকেই নির্বাচনি লড়াই অব্যাহত রেখেছেন। কিন্তু তারা বাড়ির বাইরে বের হতে পারছেন না। নির্বাচনের আর মোটে কয়েকদিন বাকি থাকলেও তারা প্রচারণায় অংশ নিতে পারছেন না।

যশোরে বিএনপির সংবাদ সম্মেলন-২তিনি দাবি করেন, প্রশাসন এ অবস্থায় নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। প্রশাসন যদি নিরপেক্ষ ভূমিকা পালন করে, তাহলে যশোরের ১৩টি  এবং মণিরামপুরের সিংহভাগ ইউনিয়নের তাদের প্রার্থীরাই জয়লাভ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদা, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব, যশোর সদর বিএনপির সভাপতি মো. নূর উন নবী, নগর বিএনপির সভাপতি মারুফুল ইসলাম, সাধারণ সম্পাদক মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চু প্রমুখ।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম