সাবেক প্রতিমন্ত্রীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা, ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ২

কুড়িগ্রাম প্রতিনিধি
১১ অক্টোবর ২০২৪, ১৫:১১আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ১৫:১১

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও কুড়িগ্রাম-৪ আসনের সাবেক এমপি জাকির হোসেনসহ ২৫ জনের নাম উল্লেখ করে কুড়িগ্রামের রৌমারী থানায় চাঁদাবাজির মামলা হয়েছে। ওই মামলায় এজাহারনামীয় আসামি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল রানা ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশীদ জানান, বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলা শহরের শাপলা চত্বর-ভোলামোড় থেকে ওই দুজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সোহেল রানা উপজেলার রৌমারী বাজার গ্রামের নাসির উদ্দিনের ছেলে। তিনি ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তার সহযোগী সবুজ একই গ্রামের আক্কাস আলীর ছেলে।

মামলার বরাতে পুলিশ জানায়, ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর সাবেক প্রতিমন্ত্রী ও কুড়িগ্রাম-৪ আসনের সাবেক এমপি জাকির হোসেনের নির্দেশে এবং সোহেল রানার নেতৃত্বে একদল যুবক রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের খেদাইমারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ঢুকে শিক্ষক-কর্মচারীদের মারপিট করে জখম করেন। এ ছাড়াও শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে চাঁদা আদায় করেন। পাশাপাশি প্রাণনাশের হুমকি দেন। দুই বছর আগের সেসব অভিযোগ উল্লেখ করে আব্দুল ওহাব মন্ডল নামে এক শিক্ষক ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮০ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় বৃহস্পতিবার (১০ অক্টোবর) মামলা রেকর্ড করা হয়েছে। ওই মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল রানা ও তার এক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।

সোহেলের ছোট ভাই ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জাহিদ হাসান সুমন বলেন, ‘আমার ভাই এক সময় ছাত্রলীগ করতো। তবে কখনও রাজনৈতিক পদ পেয়ে টেন্ডারবাজি বা চাঁদাবাজি করেননি। তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করা হয়েছে।’

ওসি মামুনুর রশীদ বলেন, ‘সাবেক প্রতিমন্ত্রীসহ কয়েকজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। মামলায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক