সাতক্ষীরায় ট্রাকভর্তি গ্যাস সিলিন্ডার ও পিকআপ ভর্তি ফেন্সিডিল জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি
১৪ মার্চ ২০১৬, ১৭:৫২আপডেট : ১৪ মার্চ ২০১৬, ১৮:৫৮

সাতক্ষীরায় ভারতে পাচারের আগে ট্রাকভর্তি এলপিজি গ্যাস সিলিন্ডার উদ্ধার

সাতক্ষীরা সীমান্তে বিজিবি’র অভিযানে ট্রাকভর্তি এলপিজি গ্যাস সিলিন্ডার ও পিকআপ ভর্তি ফেন্সিডিল জব্দ হয়েছে। সোমবার সকালে ভোমরা সীমান্তে এসব পণ্য আটকের ঘটনা ঘটে।

এ সময় ফেন্সিডিলবাহী পিকআপের ড্রাইভার হাসানুজ্জামান হাসানকে আটক করা হয়। তিনি কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

জব্দকৃত ট্রাক ও পিকআপসহ মালামালের মূল্য ৪৮ লাখ ২৯ হাজার টাকা।

সাতক্ষীরা ৩৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

তিনি জানান, ভারতে পাচারের উদ্দেশ্যে ট্রাকভর্তি এলপিজি গ্যাস সিলিন্ডার ভোমরা সীমান্তে আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির বিজিবি সদস্যরা সীমান্তের লক্ষীদাড়ি এলাকায় অভিযান চালায়। সেখান থেকে ২০৬ টি সিলিন্ডারসহ ট্রাকটি জব্দ করা হয়।

সাতক্ষীরায় পিক আপ ভর্তি ফেন্সিডিল উদ্ধার করেন বিজিবির সদস্যরা

এদিকে, সীমান্তের আলীপুর চেকপোস্ট এলাকায় বিজিবি অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধ পথে আনা পিকআপ ভর্তি আমদানি নিষিদ্ধ ৭শ’ ১৮ বোতল ফেন্সিডিল জব্দ করে। এসময় ফেন্সিডিলবাহী পিকআপের ড্রাইভার হাসানুজ্জামান হাসানকেও আটক করা হয়।

 /টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম