আদালত শেখ হাসিনাকে দেশে হাজির করতে বললে ব্যবস্থা নেওয়া হবে: পররাষ্ট্র উপদেষ্টা

নরসিংদী প্রতিনিধি
১২ অক্টোবর ২০২৪, ১৯:১৬আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ১৯:৪৭

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ‘আদালত থেকে শেখ হাসিনাকে হাজির করতে বলা হলে ব্যবস্থা নেওয়া হবে এবং এ বিষয়ে ভারত সরকারকে অনুরোধ করবো।’ শনিবার (১২ অক্টোবর) বিকালে নরসিংদী পৌর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

এ সময় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। কোনও ধরনের বাধা-বিঘ্ন ছাড়া যেন দুর্গাপূজা সম্পন্ন হয় সে বিষয়ে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

‘পূজাকে ঘিরে ছোটখাটো দু-একটা ঘটনা যা ঘটেছে, তা প্রতিরোধ করা হয়েছে।  ভালোভাবেই পূজা সম্পন্ন হচ্ছে বলা যায়। আরও যে একদিন বাকি আছে, সেদিকেও নজর রাখতে হবে সবার।’

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ভারতের ট্রাভেল ডকুমেন্ট দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারতের সঙ্গে সম্পর্কে কিছু অস্বস্তি ছিল, সেগুলো কাটিয়ে উঠতে চেষ্টা চলছে। সুসম্পর্ক দু দেশেরই প্রয়োজন রয়েছে। ট্রাভেল ডকুমেন্ট যেকোনও দেশ যে কাউকে ইস্যু করতে পারে।’

এ সময় নরসিংদীর জেলা প্রশাসক রাশেদ হোসেন চৌধুরীসসহ হিন্দু ধর্মের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ 
অর্থনৈতিক কূটনীতিতে জোর দেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
সৌদি যুবরাজকে সংহতিপত্র দিয়েছেন তারেক রহমান, পাশে থাকার অঙ্গীকার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম