বিজয়া দশমীতে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২৪, ১৪:১০আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ১৪:১১

শারদীয় দুর্গোৎসবের আজ বিজয়া দশমী। পুরোহিতের পবিত্র মন্ত্রে শনিবার সকাল ১০টার দিকে দর্পন বিসর্জনে মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দেবী দুর্গাকে বিদায় জানানো হয়। এর মধ্য দিয়ে শেষ হয় পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।

তবে দশমী তিথি আজ রবিবার ভোর ৪টা ৪৩ মিনিট পর্যন্ত থাকায় গতকাল দেশাচার অনুযায়ী দেবীর যে ঘট সেটি সরানো হয়নি। আজ সকালে ঘটগুলো সরানোর পর শুরু হয় দশমী যাত্রা। হিন্দু সম্প্রদায়ের নারীরা সিঁদুর ঘট, মোমবাতি, ঘৃত প্রদীপ, অম্রপল্লব নিয়ে দুর্গা দেবীর কাছে আর্শীবাদ কামনা করেন– তারা যেন বছরজুড়ে স্বামী-সংসার নিয়ে ভালো থাকেন। দেশের মানুষ যেন ভালো থাকে, সেই প্রার্থনা করেন।

দেবী দুর্গার বিদায়ের বেলায় ভক্তদের চোখে-মুখে ছিল বিষাদের ছাপ। তারা মলিন মুখে অশ্রুসিক্ত নয়নে কান্নায় ভেঙে পড়েন। উলুধ্বনির মধ্য দিয়ে দুর্গা মাকে বিদায় জানান। বিদায়ের বেলায় মায়ের কাছে প্রার্থনা করেন– তিনি যেন পরিবার এবং দেশের প্রতিটি মানুষকে সুখে-শান্তিতে রাখেন।

পূজামণ্ডপে সিঁদুর খেলা এদিকে, বিজয়া দশমীর দিনে জগৎজননী মা দুর্গাদেবী মহিসাসুরকে পরাজিত করে বিজয় অর্জন করায় বিজয়ের আনন্দে মেতে উঠেছেন ভক্তরা। একদিকে বিদায়ের বেদনা অন্যদিকে বিজয়ের আনন্দ, সিঁদুর খেলার মধ্য দিয়ে ‘বিজয়া দশমী’ দিনটি উদযাপন করছেন হিন্দু সম্প্রদায়ের সধবা নারীরা।

শহরের দাসপাড়া, গগন সাহারবাড়ী রোড সার্বজনীন পূজামণ্ডপে সিঁদুর খেলায় অংশ নেওয়া ঈশিতা চক্রবর্তী ও সুবর্ণা সাহা জানান, তারা বিজয়ার দিনে দেবী দুর্গা মায়ের কাছে প্রার্থনা করেছেন, তিনি যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। পরিবারের কল্যাণ কামনার পাশাপাশি দেশের প্রতিটি মানুষ যেন সুখে-শান্তিতে থাকে সেই প্রার্থনাও করেছেন তারা। পরে তারা সুখ-শান্তি ও সমৃদ্ধির প্রত্যাশায় একে অপরের সিথিতে সিঁদুর পরানোর পাশাপাশি রাঙিয়ে তোলেন পুরো মুখমণ্ডল।

শহরের গগন সাহার বাড়ী পূজামণ্ডপের পুরোহিত রতন চক্রবর্তী বলেন, ‘দেবী দুর্গা অশুভ শক্তি অসুরকে পরাজিত করায় হিন্দু সম্প্রদায়ের প্রতিটি ভক্তকূলে বিজয়ের আনন্দ বিরাজ করছে। অন্যদিকে, মায়ের বিদায়ের কালে প্রতিটি ভক্তের মনে বিষাদের বেদনা বিরাজ করছে। শনিবার সকালে দর্পন বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় মূল আনুষ্ঠানিকতা। তবে দেশাচার ও চিরায়িত রীতি অনুযায়ী দশমীর আনুষ্ঠানিকতা পালন করছেন ভক্তরা। এর মধ্য দিয়ে ভক্তদের আর্শীবাদ করে দেবী দুর্গা আবারও ফিরে গেছেন কৈলাসে স্বামীগৃহে– এমনটাই বিশ্বাস সবার।’

/এমএএ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কাছে দুর্গাপূজার ছুটি ৩ দিন করার দাবি
ঢাকেশ্বরী মন্দিরে হোলি উদযাপন, রঙে রঙিন প্রাঙ্গণ
টানা বৃষ্টিতেও রেকর্ড বাণিজ্যদুর্গাপুজোয় পশ্চিমবঙ্গের অর্থনীতি ছুঁয়েছে ৬৫ হাজার কোটি রুপি
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম