ঢাকেশ্বরী মন্দিরে হোলি উদযাপন, রঙে রঙিন প্রাঙ্গণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ মার্চ ২০২৬, ১৭:৪৭ আপডেট : ০৩ মার্চ ২০২৬, ১৭:৪৭

রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে মঙ্গলবার আনন্দ-উচ্ছ্বাসে হোলি উৎসব উদ্‌যাপন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। মঙ্গলবার (৩ মার্চ) সকাল থেকেই ভক্তদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে মন্দির চত্বর। 

উৎসবের অংশ হিসেবে একে অপরকে রঙিন আবির মেখে শুভেচ্ছা জানান ভক্তরা। রঙের উচ্ছ্বাসে ভরে ওঠে পুরো প্রাঙ্গণ। ঢোল-করতালের তালে তালে গান-বাজনায় যোগ দেন নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষ। 

ঢাকেশ্বরী মন্দিরে হোলি উদযাপন (ছবি: নাসিরুল ইসলাম)

বসন্তের আবহে রঙের এই উৎসব ঘিরে মন্দির এলাকায় ছিল বাড়তি প্রাণচাঞ্চল্য। অনেকে পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে অংশ নেন আয়োজনে। প্রার্থনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলেও ধীরে ধীরে তা রূপ নেয় সার্বজনীন আনন্দোৎসবে। 

ঢাকেশ্বরী মন্দিরে হোলি উদযাপন (ছবি: নাসিরুল ইসলাম)

হোলি হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব। সম্প্রীতি, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে প্রতিবছরই এই উৎসব উদ্‌যাপিত হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। 

/এসএনএস/এসটি/ 
সম্পর্কিত
শুভ মহালয়া শনিবার
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজায় টানা পাঁচদিন ছুটি, যারা পাবেন না
সর্বশেষ খবর
ফুটপাতে মুখরোচক খাবারের রমরমা ব্যবসা, আবর্জনা সরাবে কে?
ফুটপাতে মুখরোচক খাবারের রমরমা ব্যবসা, আবর্জনা সরাবে কে?
ভুল স্বীকার রাজকুমারের, বললেন ‘সব এআই দিয়ে হয় না’
ভুল স্বীকার রাজকুমারের, বললেন ‘সব এআই দিয়ে হয় না’
সাইকেল চালানোর নিরাপদ ও নির্দিষ্ট জায়গা তৈরি করা সরকারের দায়িত্ব: অর্থমন্ত্রী
সাইকেল চালানোর নিরাপদ ও নির্দিষ্ট জায়গা তৈরি করা সরকারের দায়িত্ব: অর্থমন্ত্রী
আনসার-ভিডিপিতে ২২৮ জনের নিয়োগ, দ্রুত আবেদন করুন
আনসার-ভিডিপিতে ২২৮ জনের নিয়োগ, দ্রুত আবেদন করুন
সর্বাধিক পঠিত
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
পূর্ণিমাকে দেওয়া কোন কথা রেখেছিলেন মান্না
পূর্ণিমাকে দেওয়া কোন কথা রেখেছিলেন মান্না
১ কোটি ৬২ লাখ টাকায় ৪০ হাজার ইউনিফর্ম তৈরি কেএনএফের, ৯ জনের বিরুদ্ধে মামলা
১ কোটি ৬২ লাখ টাকায় ৪০ হাজার ইউনিফর্ম তৈরি কেএনএফের, ৯ জনের বিরুদ্ধে মামলা