চট্টগ্রামে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭০.৩২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
১৫ অক্টোবর ২০২৪, ১১:৫০আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ২৩:১৩

উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৭০ দশমিক ৩২ শতাংশ। গতবারের তুলনায় এবারের পাসের হার ৪ দশমিক ১৩ শতাংশ কমেছে।

                                     আরও খবর: এইচএসসির ফল জানা যাবে যেভাবে

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর রেজাউল করিম। এতে সভাপতিত্ব করেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ এম এম মুজিবুর রহমান।

এবার পরীক্ষার্থী ছিলেন এক লাখ ৬ হাজার ২৯৮ জন। তাদের মধ্যে উপস্থিত ছিলেন এক লাখ ৫ হাজার ৪১৬ জন। পাস করেছেন ৭৪ হাজার ১২৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ১০ হাজার ২৬৯ জন। তাদের মধ্যে ছাত্রী ৫ হাজার ৭৫৯ এবং ছাত্র ৪ হাজার ৫১০ জন। গত বছরের তুলনায় এবার পাসের হার কমলেও বেড়েছে জিপিএ। গতবার পাসের হার ছিল ৭৪ দশমিক ৪৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলেন ৬ হাজার ৩৩৯ জন।

বোর্ডের তথ্য অনুযায়ী, এবার ছাত্র পাসের হার ৬৭ দশমিক ৭২ শতাংশ ও ছাত্রী পাসের হার ৭২ দশমিক ৪৯ শতাংশ। এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ১৭ হাজার ৬৯৭ পরীক্ষার্থী।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম জেলা ও মহানগর ছাড়াও কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার পরীক্ষার্থীরাও অংশ নেন। এ বছর কক্সবাজার জেলায় পাসের হার ৬৩ দশমিক ১৯, রাঙামাটি জেলায় পাসের হার ৬০ দশমিক ৩২, খাগড়াছড়ি জেলায় পাসের হার ৫৯ দশমিক ৬৩, বান্দরবান জেলায় পাসের হার ৫৯ দশমিক ৯০।

বিভাগভিত্তিক ফলাফলে এ বছর এগিয়ে আছেন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এবার বিজ্ঞান বিভাগে পাসের হার ৯১ দশমিক ৩৩ শতাংশ, মানবিকে পাসের হার ৫৭ দশমিক ১১ এবং ব্যবসায় শিক্ষা বিভাগের পাসের হার ৭৩ দশমিক ৫২ শতাংশ।

তথ্যমতে, এবার ২৮২ কলেজের শিক্ষার্থীরা ১১৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন। ১৩টি কলেজের শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। গতবার এ সংখ্যা ছিল ১২টি। একজনও পাস করেনি এমন কলেজ পাঁচটি। ২২ জন শিক্ষার্থীর ফলাফল স্থগিত করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ও ইন্টারনেট সংযোগের নির্দেশ
কেন এগিয়ে আসছে এসএসসি পরীক্ষা
জানা গেলো ২০২৭ সালের এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম