মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যানজট

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৪, ১১:২৩আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ১১:২৩

মুন্সীগঞ্জের গজারিয়ায় নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেড ও জেএমআই সিরিজ অ্যান্ড মেডিক্যাল ডিভাইস নামে দুটি কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করছেন।

বুধবার (১৬ অক্টোবর) সকাল ৮টায় উপজেলার ভিটিকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেএমআই ইন্ডাস্ট্রিয়াল পার্কের সামনে অবস্থান নিয়ে শ্রমিকরা ২১ দফা দাবিতে এ কর্মসূচি শুরু করেন। এতে ওই মহাসড়কের দু-পাশে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ যানযটের সৃষ্টি হয়েছে।

কারখানার শ্রমিকরা জানান, প্রাথমিক অবস্থায় সব পার্মানেন্ট সিনিয়র শ্রমিকদেরকে বর্তমান বেতনের চেয়ে চার হাজার টাকা বৃদ্ধিসহ ২১টি দফা বাস্তবায়নের দাবি তাদের। এ জন্য আজ সকালে তারা কারখানায় কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন।

এ ব্যাপারে কারখানার শ্রমিক আরমান বলেন, ‘আমি এ কারখানায় ডে সিফটে কাজ করি। দুদিন আগে আমাদের এক শ্রমিক ছুটি না পেয়ে এ কারখানায় চিকিৎসার অভাবে মারা গেছেন। কারখানার মধ্যে ভালো কোনও চিকিৎসার ব্যবস্থা নেই অক্সিজেনও নেই। খাবারের মান খুবই খারাপ। তা ছাড়া আমাকে ৯ হাজার টাকা বেতন দেওয়া হয়। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে এই সামান্য টাকা দিয়ে আমার সংসার চলে না।’

এদিকে, গজারিয়া থানার ওসি মাহবুবুর রহমান রাস্তা অবরোধের পর ঘটনাস্থলে যান। বিক্ষোভকারী শ্রমিকদের দাবি-দাওয়ার বিষয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলে মীমাংসার আশ্বাস দিলেও শ্রমিকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে ওসি বলেন, ‘বিক্ষোভের খবর পাওয়ার পরে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করছি।’

/এমএএ/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম