আসাদুজ্জামান খান কামালের পিআরওর বাবা গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
২০ অক্টোবর ২০২৪, ১৭:৪২আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ১৭:৪২

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পিআরও (পাবলিক রিলেশন অফিসার) শরীফ মাহমুদ অপুর বাবা, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ও কুমিল্লার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জয়নাল আবেদিনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২০ আগস্ট) বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের পূর্ণমতি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় জয়নাল আবেদীনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলা দায়ের পর থেকে জয়নাল আবেদীন আত্মগোপনে চলে যান। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার তার নিজ বাড়িতে অভিযান চালায় থানা পুলিশের একটি দল।

ওসি আরও জানান, গ্রেফতার আসামিকে কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, জয়নাল আবেদীনের ভূমিকা নিয়ে ছাত্র সমন্বয়করা তাকে গ্রেফতার এবং চেয়ারম্যান পদ থেকে অপসারণের দাবিতে একাধিকবার বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেন।

উল্লেখ্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পিআরও শরীফ মাহমুদ অপু ক্ষমতার প্রভাব খাটিয়ে তার বাবাকে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করে নেওয়ার অভিযোগ রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম