সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড 

সিরাজগঞ্জ প্রতিনিধি 
২০ অক্টোবর ২০২৪, ১৭:৫৯ আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ১৭:৫৯

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্ত্রীকে হত্যার দায়ে চাঁদ মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

রবিবার (২০ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম আলী আহমেদ এই নির্দেশ দেন। 

দণ্ডপ্রাপ্ত চাঁদ মিয়া উল্লাপাড়ার এনায়েতপুর আশ্রয়ন প্রকল্প এলাকার মৃত কালু সরদারের ছেলে। হত্যার শিকার তার স্ত্রী তাহমিনা একই এলাকার হানেফ মোল্লার মেয়ে। 

বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) মনোয়ার হোসেন বলেন, ‘বিচারের শুরু থেকেই চাঁদ মিয়া পলাতক রয়েছেন। তাকে পলাতক দেখিয়েই আদালত আজ দুপুরে এই রায় দেন।’ 

মামলা সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে ২০১১ সালের ৩১ জুলাই রাত ৯টার দিকে স্ত্রী তাহমিনাকে আঘাত করে মারাত্মক জখম করেন চাঁদ মিয়া। পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাহমিনাকে প্রথমে উল্লাপাড়া কমিউনিটি হাসপাতালে নিয়ে যান। এরপর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। চিকিৎসাধীন থাকা অবস্থায় ৮ আগস্ট তিনি মারা যান৷ 

এ ঘটনায় তাহমিনার বাবা হানেফ মোল্লা বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে আদালত বিচারে ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। এতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ আদালত এই রায় দেন।

 

/এমএএ/
সম্পর্কিত
দুইবার মৃত্যুদণ্ডের ইনজেকশন দেওয়া হলো, তবু বেঁচে গেলেন টেনেসির নারী
সত্যিই কি এরশাদ শিকদার মাগুর মাছকে মানুষ খাওয়াতেন, রহস্যময় বাড়িটিতে কতজন ছিলেন স্ত্রী?
পিকআপচালক হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
সর্বশেষ খবর
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম