কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে যুবকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
২০ অক্টোবর ২০২৪, ২০:১২আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ২০:১২

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে মো. সায়মন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার বিকাল ৪টার দিকে সৈকতের কলাতলী পয়েন্টে এ ঘটনা ঘটেছে।

মৃত যুবক কক্সবাজারের উখিয়া উপজেলার পালাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহ আলমের ছেলে।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন জানান, রবিবার বিকালে কক্সবাজার সৈকতের কলাতলী পয়েন্টে সায়মনসহ তিন বন্ধু গোসল করতে নামেন। তারা তিনজনই টিউব নিয়ে গোসলে নেমেছিলেন। এক পর্যায়ে সায়মনের সঙ্গে থাকা টিউবটি ঢেউয়ের ধাক্কায় ছিটকে ভেসে যায়। এতে স্রোতের টানে সায়মন ভেসে যেতে থাকেন। এ সময় বন্ধুদের চিৎকারে স্থানীয় লাইফগার্ড কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে খোঁজ নিলেও তার সন্ধান পাননি। পরে বিকাল সাড়ে ৫টার দিকে সৈকতের কলাতলী পয়েন্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এরপর সায়মনকে দ্রুত কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

/এমএএ/
সম্পর্কিত
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
কক্সবাজার সৈকতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার
কক্সবাজার সৈকতে পর্যটকদের উপচেপড়া ভিড়
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী