সেনাসদস্যকে হত্যার দায়ে ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২১ অক্টোবর ২০২৪, ১৯:০৬আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ১৯:০৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সেনাবাহিনীর সদস্য শাহীন আলমকে হত্যার দায়ে তিন জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২১ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় দেন। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন– সিদ্ধিরগঞ্জের সিআই খোলা এলাকার আলী হোসেনের ছেলে জীবন (২৫), সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকার শওকত আলীর ছেলে সুমন মিয়া (২৭) এবং একই এলাকার আসলাম মিয়ার ছেলে জুম্মন মিয়া (২৪)। তাদের মধ্যে সুমন মিয়া পলাতক।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কাইয়ুম খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সেনাসদস্য হত্যার দায়ে তিন জনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। তাদের মধ্যে দুজন আদালতে উপস্থিত ছিলেন।’

মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৫ জানুয়ারি রাতে পটুয়াখালীতে কর্মরত সেনাবাহিনীর সদস্য শাহীন আলম (২২) সাত দিনের ছুটি কাটাতে নিজ গ্রামের বাড়ি চাঁদপুরের উদ্দেশে রওনা হন। পথে তার বন্ধু ফারহান হাবিবের সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকার বাসায় রাত্রিযাপন করতে যাচ্ছিলেন। সিদ্ধিরগঞ্জের মৌচাক বেঙ্গল প্যাসিফিক প্রাইভেট লিমিটেড কারখানার পাশে ১০ তলার মোড়ের সামনে পৌঁছালে পেছন থেকে পেশাদার ছিনতাইকারী জীবন, সুমন ওরফে বিয়ার সুমন ও জুম্মন অটোরিকশায় এসে তার গতিরোধ করেন। এ সময় সেনাবাহিনীর সদস্য শাহীন আলমের মানিব্যাগ ও টাকা-পয়সা ছিনতাই করার চেষ্টা করলে তিনি বাধা দেন। এতে ছিনতাইকারী জীবন ও সুমন তাদের হাতে থাকা ছুরি দিয়ে প্রাণনাশের উদ্দেশ্যে তার শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করেন।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ শহীন আলমকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি ঘটলে ঢাকার সিএমএইচ হাসপাতালে পাঠানো হয়। পরে ভোর সাড়ে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক শাহীনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বড় ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক