মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ ৩ যুবক আটক

মেহেরপুর প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২৪, ১১:০৫আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ১১:০৫

মেহেরপুর শহরে সেনাবাহিনী অভিযান চালিয়ে ইতালির তৈরি একটি পিস্তলসহ তিন জনকে আটক করেছে। মঙ্গলবার দিবাগত রাতে তাদের আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী মেহেরপুর শহরের স্টেডিয়ামপাড়া এলাকার ঝটকার ছেলে বাবলুর বাড়ির পাশ থেকে ইতালি তৈরির ম্যাগাজিনসহ একটি পিস্তল উদ্ধার করা হয়।

আটক তিন জন হলেন– মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের মহসিন আলীর ছেলে সাইফুল ইসলাম, কাউসার আলীর ছেলে এনামুল হক এবং একই গ্রামের মিন্টু শেখের ছেলে সাইফুল।

সেনাবাহিনী ২৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের মেজর জাহিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গোপন সূত্রে খবর পেয়ে শহরের জতারপুর এবং দারিয়াপুরে অভিযান চালিয়ে ওই তিন জনকে আটক করা হয়। তারা মেহেরপুর শহরের স্টেডিয়ামপাড়ার তুফানের ছেলে আলিফের কাছে অস্ত্র বিক্রি করেছে বলে স্বীকারোক্তি দেয়। তাদের নিয়ে বুধবার ভোরে স্টেডিয়াম পাড়ায় অভিযান চালায় যৌথ বাহিনীর সদস্যরা। আলিফ পলাতক থাকলেও এক ব্যক্তির বাড়ির পেছনে মাটির নিচে পুতে রাখা একটি বিদেশি পিস্তল উদ্ধার করেন যৌথ বাহিনীর সদস্যরা।

আটক তিন জনকে মেহেরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে তোলা হবে জানিয়েছে পুলিশ।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি