চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রেনের ট্যাংকার লাইনচ্যুতির ১১ ঘণ্টা পর ওই রেলপথের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। বুধবার ২ ঘণ্টা ২৫ মিনিট বিলম্বে বেলা ১১টা ২৫ মিনিটে খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ছেড়ে গেছে। আর সকালের রাজশাহীগামী কপোতাক্ষ ও চিলেহাটিগামী সীমান্ত এক্সপ্রেস বাতিল করা হয়েছে।
খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার মাসুদ রানা বলেন, ‘মঙ্গলবার দিবাগত রাতে চুয়াডাঙ্গার আনসারবাড়িয়া রেলওয়ে স্টেশনে তেলবাহী ট্রেন ট্যাঙ্কার লাইনচ্যুত হয়। ফলে সকালের কপোতাক্ষ ও সীমান্ত এক্সপ্রেস বাতিল করা হয়। ১১ ঘণ্টা পর লাইনচ্যুত ট্রেনটি তোলা হয়। এরপরই খুলনা থেকে ১১টা ২৫ মিনিটে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ছেড়ে দেওয়া হয়। বিকাল ৪টায় রাজশাহীগামী সাগরদাড়ি ট্রেন শিডিউলে রয়েছে।’









