চসিক মেয়র হিসেবে ৩ নভেম্বর শপথ নেবেন ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৪ অক্টোবর ২০২৪, ২০:৩৫আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ২০:৩৫

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র হিসেবে ৩ নভেম্বর শপথ নেবেন বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন। ওইদিন সকাল সাড়ে ১১টায় তার শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এমনটাই জানিয়েছেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ‘ডা. শাহাদাত হোসেনের মেয়র হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজনের বিষয়ে মন্ত্রণালয়ের চিঠিতে আজ জানতে পেরেছি।’

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো স্থানীয় সরকার বিভাগের উপসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত পৃথক দুটি চিঠির একটিতে বলা হয়, ‘আগামী ৩ নভেম্বর (রবিবার) সকাল সাড়ে ১১টায় স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচিত মেয়রের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ নির্বাচিত মেয়রকে শপথবাক্য পাঠ করাতে সম্মতি দিয়েছেন।

‘শপথ গ্রহণ অনুষ্ঠানের লক্ষ্যে এ ক্ষেত্রে আদালতের কোনও স্থগিতাদেশ বা আইনগত কোনও জটিলতা আছে কিনা তা জরুরি ভিত্তিতে জানানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

অন্য এক চিঠিতে বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯-এর ৮(১) ও (২) ধারা মোতাবেক নবনির্বাচিত মেয়রের শপথ গ্রহণের সময় সম্পত্তির বিবরণ সংবলিত হলফনামা দাখিলের বাধ্যবাধকতা রয়েছে।

‘এ অবস্থায় চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচিত মেয়রের সম্পত্তির বিবরণ সংবলিত হলফনামা ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্টাম্পে আগামী দুই কার্যদিবসের মধ্যে স্থানীয় সরকার বিভাগে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

এর আগে, চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন নিয়ে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের দায়ের করা মামলায় গত ১ অক্টোবর চট্টগ্রামের যুগ্ম জেলা ও দায়রা জজ এবং নির্বাচনি ট্রাইব্যুনাল মোহাম্মদ খাইরুল আমীনের আদালত তাকে মেয়র ঘোষণা করে রায় দেন। একই সঙ্গে আগামী ১০ দিনের মধ্যে নির্বাচন কমিশন সচিবকে গেজেট প্রকাশ করার জন্য নির্দেশ দেন।

২০২১ সালের ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনের ওই নির্বাচনের ঘোষিত ফলাফল অনুযায়ী ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পাওয়ায় নৌকার প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে বিজয়ী ঘোষণা করা হয়। ঘোষণা অনুসারে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়রপ্রার্থী শাহাদাত হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছিলেন ৫২ হাজার ৪৮৯ ভোট। গত ৮ অক্টোবর নির্বাচন কমিশন শাহাদাত হোসেনকে জয়ী ঘোষণা করে রাতে গেজেট প্রকাশ করা হয়।

গত বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগ থেকে মেয়রদের অপসারণ করা প্রজ্ঞাপন সংশোধন করায় চসিক মেয়র হিসেবে শপথ নিতে আইনি বাধা পুরোপুরি কেটে যায় ডা. শাহাদাতের।

/এমএএ/
সম্পর্কিত
মশা মারা শিখতে কেন ফ্লোরিডা যেতে চাইলেন মেয়র?
গ্রাফিতি মোছার অভিযোগ ডাহা মিথ্যা: মেয়র ডা. শাহাদাত
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেছে জামায়াত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম