ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২৪, ১৭:০৩আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ১৭:০৩

ব্রাহ্মণবাড়িয়ায় জাহিদুল হক শুভ (২৫) নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।

জাহিদুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং জিয়া হলের শিক্ষার্থী। তিনি আশুগঞ্জ উপজেলার লামা বায়েকের আমিনুল হকের ছেলে।

এদিকে, গ্রেফতার জাহিদুল হক শুভ পুলিশ হেফাজতে থাকা অবস্থায় গণমাধ্যমকর্মীদের ডেকে বলেন, ‘আমি ছাত্রলীগের কমিটিতে থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হলে খবর নিয়ে দেখেন আমি আসলে কোন সংগঠনের।’

এ ব্যাপারে অপর একটি সূত্র জানায়, জাহিদুল হক ছাত্রলীগের পদে থাকলেও তিনি ভিপি নূরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের সঙ্গে যুক্ত রয়েছেন। এটিই তার আসল পরিচয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার পুলিশ তালশহর গ্রাম থেকে ছাত্রলীগ নেতা জাহিদুল হককে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় বিস্ফোরক মামলা এবং ঢাকার শাহবাগ থানায় একটি মামলা রয়েছে। দুপুরে গ্রেফতার জাহিদুলকে পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম