ভারতে যাওয়ার সময় এস আলম গ্রুপের কর্মকর্তা আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২৪, ১৮:৫০আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ১৮:৫০

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর হয়ে ভারত যাওয়ার পথে সুজন কান্তি দে (৪৪) নামে এস আলম গ্রুপের এক কর্মকর্তাকে আটক করেছে আখাউড়া ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার বিকালে স্থলবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়।

সুজন কান্তি চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার মালঘর এলাকার সনজিত কান্তি দের ছেলে।

আটকের বিষয়টি নিশ্চিত করে আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ খায়রুল আলম জানান, আটক সুজন কান্তি দে ২৩ বছর ধরে এস আলম গ্রুপের এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের সিনিয়র ডেলিভারি অফিসার পদে চাকরি করে আসছেন। তার বিরুদ্ধে আনোয়ারা থানায় নিয়মিত মামলাসহ এস আলম গ্রুপের কর্ণধারকে অর্থ পাচারে সহায়তা করার অভিযোগ রয়েছে।

তিনি আরও জানান, চট্টগ্রাম আনোয়ারা থানার রিকুইজিশন অনুযায়ী আটক করে তাকে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে। আখাউড়া থেকে আনোয়ারা থানা পুলিশের তাকে নিয়ে যাওয়ার কথা রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
২৮৮ কোটি টাকার লোকসানে ইসলামী ব্যাংক
ব্যাংকপাড়া মতিঝিলে পোস্টার: গণপ্রতিরোধে অংশ নেওয়ার আহ্বান
নিয়ন্ত্রণ নিয়ে হঠাৎ ইসলামী ব্যাংকে অস্থিরতা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক