নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কর্মী হলেন রাবি ছাত্র ইউনিয়নের সভাপতি

রাজশাহী ও রাবি প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২৪, ১৫:১৭আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ১৫:১৭

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কর্মী ও বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ কিবরিয়াকে সভাপতি করে ছাত্র ইউনিয়নের রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংসদের কমিটি গঠন করা হয়েছে। সাধারণ সম্পাদক করা হয়েছে একই বর্ষের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের শিক্ষার্থী পরমা মোস্তফাকে।

শনিবার (২৬ অক্টোবর) রাতে নবগঠিত কমিটির দফতর সম্পাদক মুন হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পরপরই কমিটিতে সাবেক ছাত্রলীগ কর্মী শীর্ষ পদ পাওয়ায় সমালোচনার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, নবগঠিত কমিটির সভাপতি মাসুদ কিবরিয়া প্রথম বর্ষে থাকাকালে সদ্য নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে ২০২১ সালের নভেম্বরে প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীকে র‌্যাগিং করার অভিযোগ উঠেছিল। এ ছাড়া কমিটির সহকারী সাধারণ সম্পাদক চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুক্তাদির করিম কুয়াশার বিরুদ্ধেও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

ছাত্র ইউনিয়নের নতুন এই কমিটি ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনা করছেন নেটিজেনরা। রাকিব হোসেন নামের একজন ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার’ নামের ফেসবুক গ্রুপে লিখেছেন, ‘বাংলাদেশ ছাত্র ইউনিয়নের মতো ঐতিহ্যবাহী একটা সংগঠনের ব্যানারে এসব ছাত্রলীগ কর্মীর প্রত্যাবর্তনের তীব্র নিন্দা জানাচ্ছি।’

কমিটির সংবাদ বিজ্ঞপ্তিটি শেয়ার করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাবি সমন্বয়ক মেহেদী হাসান মুন্না লিখেছেন, ‘রাবিতে নকল ছাত্র ইউনিয়নের আত্মপ্রকাশ। সিপিবিকে অতিক্রম করে আওয়ামী লীগ বাদ দিয়ে ছাত্রলীগ হওয়ার চেষ্টায় কোনও কমতি নেই।’

ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগের বিষয়ে মাসুদ কিবরিয়া বলেন, ‘প্রথম বর্ষে হলে সিটের জন্য আমি কিছুদিন ছাত্রলীগের প্রোগ্রামে গিয়েছিলাম। পরে রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে গেলে তারা আমাকে হল থেকে বের করে দেয়। ছাত্রলীগের রাজনৈতিক মতাদর্শ আমার কখনোই পছন্দ ছিল না।’

এ বিষয়ে সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি শাকিলা খাতুন বলেন, ‘তারা আমাদের সঙ্গে অনেকদিন ধরেই কাজ করছেন। এজন্যই আমরা তাদের কমিটিতে রেখেছি। তাদের সঙ্গে ছাত্রলীগের রাজনীতিতে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (২৬ অক্টোবর) বিকাল ৪টায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদের ৩২তম কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিক্রমে ১৫ সদস্যবিশিষ্ট নতুন এ কমিটি গঠন করা হয়। কাউন্সিল সভায় সভাপতিত্ব করেন রাবি শাখা ছাত্র ইউনিয়নের সদ্য বিদায়ী সভাপতি শাকিলা খাতুন।

কমিটির অন্য সদস্যরা হলেন– সহসভাপতি মেহেদি হাসান, সাংগঠনিক সম্পাদক তাওফিক ইসলাম, কোষাধ্যক্ষ মেহের, দফতর সম্পাদক মুন হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক লাবিব হক। কমিটিতে সদস্য হিসেবে আছেন শাকিলা খাতুন, মিনহাজ হাবিব ও গোলাম মোস্তফা। এ ছাড়া চারটি সদস্যপদ খালি রাখা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর চিন্তা অবিবেচনাপ্রসূত: ছাত্র ইউনিয়ন
নির্ধারিত সময়ে তৈরি হয়নি রাবির সংঘর্ষের ঘটনার তদন্ত প্রতিবেদন
দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে স্মার্ট ক্যাম্পাসে রূপান্তর করা হবে: ইউজিসি চেয়ারম্যান
সর্বশেষ খবর
দুই ছেলের মারামারি থামাতে গিয়ে বাবার মৃত্যু
দুই ছেলের মারামারি থামাতে গিয়ে বাবার মৃত্যু
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর চিন্তা অবিবেচনাপ্রসূত: ছাত্র ইউনিয়ন
চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর চিন্তা অবিবেচনাপ্রসূত: ছাত্র ইউনিয়ন
রূপপুরে আগুন নিয়ে উদ্বেগ নেই, অনিশ্চিত বিদ্যুৎ সরবরাহের সময়
রূপপুরে আগুন নিয়ে উদ্বেগ নেই, অনিশ্চিত বিদ্যুৎ সরবরাহের সময়
সর্বাধিক পঠিত
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি