পরীক্ষা দিতে এসে গ্রেফতার ছাত্রলীগ নেত্রী

রাজশাহী প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২৪, ২০:১৮আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ২০:১৮

পরীক্ষা দিতে আসা জান্নাতুল ফেরদৌস তামান্না পিয়া নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেত্রীকে মারধর করে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। প্রিয়া রাজশাহী মহানগর ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক।  

জানা গেছে, রবিবার (২৭ অক্টোবর) বিকাল পৌনে ৫টার দিকে রাজশাহী সরকারি মহিলা কলেজে পরীক্ষা কক্ষ থেকে ওই নেত্রীকে আটক করে পুলিশ। শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ালে তাকে মারধর করে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ প্রিয়াকে বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখায়। পিয়া রাজশাহী কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

প্রিয়ার বিরুদ্ধে হলের সিট বাণিজ্য ও সাধারণ শিক্ষার্থীর নির্যাতনের অভিযোগও রয়েছে।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, ‘পিয়ার নামে বোয়ালিয়া থানায় বিস্ফোরকের একটি মামলা রয়েছে। এই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম