নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ দুই ভাইয়ের মৃত্যু

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২৪, ১৭:৩৫আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ১৭:৩৮

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ দুই ভাইয়ের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আইসিইউতে তাদের মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জের ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান মিজান।

মৃত দুজন হলেন– হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার সুজাপুর এলাকার বাবুল মিয়ার ছেলে ইসমাইল হোসেন (২৫) এবং সোহেল মিয়া। তারা রূপগঞ্জ উপজেলার ডহরগাঁও এলাকার ফকির ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

নিহতদের চাচা মঙ্গল মিয়া বলেন, ‘শুক্রবার (২৫ অক্টোবর) রাতে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকায় ভাড়া বাড়িতে কয়েলের আগুন থেকে গ্যাসলাইনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় আমার ভাই মোহাম্মদ বাবুল, তার স্ত্রী মোছাম্মৎ সেলিনা, ভাতিজা ইসমাইল ও সোহেল, ভাতিজি তাসলিমা ও মুন্নী দগ্ধ হন। মঙ্গলবার সকালে ভাতিজা ইসমাইল ও সোহেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বাকিদের অবস্থাও সংকটাপন্ন। মৃত দুজনের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে।’

এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজান বলেন, ‘মৃত দুই ভাইয়ের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
উল্কাপিণ্ড বিস্ফোরণে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্য
মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু, উড়ে গেছে শরীর
সোমবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম