৬৭ কোটি টাকা খেলাপি ঋণ: স্ত্রী-সন্তানসহ ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৯ অক্টোবর ২০২৪, ২০:১৪আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ২০:১৪

জনতা ব্যাংক চট্টগ্রাম লালদিঘী শাখার ৬৭ কোটি ৮২ লাখ ৬৭ হাজার টাকা খেলাপি ঋণ পরিশোধ না করায় ব্যবসায়ী শওকত হোসাইন চৌধুরী এবং তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার (২৯ অক্টোবর) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমানের আদালত এ আদেশ দেন। ওই আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।

আদালত সূত্র জানিয়েছে, লালদিঘী শাখা থেকে নেওয়া ওই ঋণ পরিশোধ না করায় ২০১০ সালের ৩১ মার্চ চট্টগ্রাম অর্থঋণ আদালতে জারি মামলা দায়ের করে জনতা ব্যাংক। মামলায় আলহাজ ওয়েল মিল লিমিটেডের পরিচালক মারুফা বেগম, তার ছেলে আক্তার হোসাইন চৌধুরী, স্বামী শওকত হোসাইন চৌধুরীসহ আট জনকে আসামি করা হয়। তারা তিন জন মামলার ২, ৩ ও ৫ নম্বর আসামি। এ তিন জন বিবাদীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পাশাপাশি পাঁচ মাসের দেওয়ানি আটকাদেশ দেওয়া হয়।

ব্যাংক সূত্র জানিয়েছে, ঋণের বিপরীতে ব্যাংকের কাছে যেসব সম্পত্তি বন্ধক রয়েছে তা ইতোপূর্বে দুই বার নিলামে বিক্রির জন্য দরপত্র আহ্বান করা হলেও ক্রেতা না পাওয়ায় বিক্রি করা সম্ভব হয়নি।

/এমএএ/
সম্পর্কিত
তিন মাসেই খেলাপি ঋণ বেড়েছে সাড়ে ৩১ হাজার কোটি টাকা
খেলাপি ঋণ, রাজস্ব ঘাটতি ও ঋণনির্ভর বাজেট: সংস্কারে আইএমএফের চাপ 
গভর্নরের কাছে ২৬ গার্মেন্ট মালিকের আবেদন 
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান