গোপালগঞ্জে ট্রাক উল্টে চালক নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২৪, ১৮:২১আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ১৮:২১

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ট্রাক উল্টে ট্রাক চালক নিহত হয়েছেন। নিহত ট্রাকচালকের নাম সুমন মালো (৩৮)। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বুধবার (৩০ অক্টোবর) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে পোনা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘নিহত ট্রাকচালক ঢাকা জেলার আশুলিয়া থানার নয়ারহাট গ্রামের বাসিন্দা। তিনি একটি খালি মিনিট্রাক নিয়ে ঢাকা থেকে নড়াইল যাচ্ছিলেন।’

তিনি আরও জানান, ট্রাকটি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পোনা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক সুমন নিহত হন ও তার সঙ্গে থাকা সোহাগ মিয়া গুরুতর আহত হন।

ওসি বলেন, ‘নিহতের মরদেহ পুলিশ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত ট্রাকচালকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম