সেন্টমার্টিনে স্বাভাবিক হয়েছে বিদ্যুৎ সরবরাহ

টেকনাফ প্রতিনিধি
০২ নভেম্বর ২০২৪, ১২:৩৩আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ১২:৩৩

কক্সবাজারের প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে দীর্ঘ সময় বন্ধ থাকার পর বিদ্যুৎ আসায় দ্বীপের হাজারো মানুষের মাঝে স্বস্তি ফিরেছে।

শনিবার সেন্টমার্টিনে বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা ব্লু-মেরিন এনার্জি লিমিটেড জানিয়েছে, বাংলাদেশে স্কুব টেকনোলজি লিমিটেড নিয়ন্ত্রিত সোলার প্রজেক্টগুলোর টোকেন রিচার্জ সফটওয়্যারের সার্ভারে সমস্যার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এখন ঠিক হয়ে গেছে।

এ বিষয়ে ব্লু-মেরিন এনার্জি লিমিটেড ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম বলেন, ‘সফটওয়্যারের সার্ভারে সমস্যার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। সবাই বিদ্যুৎ পাচ্ছে।’

জানতে চাইলে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘এই দ্বীপে সরবরাহকারী প্রতিষ্ঠানের সফটওয়্যারের সমস্যার কারণে বিদ্যুৎ বন্ধ ছিল। এখন পাওয়া যাচ্ছে বিদ্যুৎ।’

দ্বীপের বাসিন্দা নুর মোহাম্মদ বলেন, ‘বন্ধ থাকার পর দ্বীপে বিদ্যুৎ ফিরেছে। এর আগে গতকাল সন্ধ্যা থেকে বিদ্যুৎ ছিল না।’

/এমএএ/
সম্পর্কিত
সেন্টমার্টিনে নিষেধাজ্ঞা অমান্য করে রেস্তোরাঁ নির্মাণ, ব্যবহার হচ্ছে সরকারি মালামাল
সেন্টমার্টিনে সালিশ বৈঠকে ইউপি সদস্যের ওপর হামলা
সেন্টমার্টিনের আকাশে মিয়ানমারের ড্রোন, বাড়ছে উদ্বেগ
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম