যশোরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ দুই জন আটক

যশোর প্রতিনিধি
০২ নভেম্বর ২০২৪, ১৩:২১আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ১৩:২১

যশোরে একটি বন্দুক ও ধারালো অস্ত্রসহ চিহ্নিত দুই সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে শহরের বারান্দি মোল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক দুজন হলো– বারান্দি মোল্লাপাড়ার সিরাজুল ইসলাম সিরার ছেলে রিয়াজুল ইসলাম সেতু (৩৫) এবং সিয়ামুল ইসলাম সীমান্ত (২২)।

যশোর কোতয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী বারান্দি মোল্লাপাড়ার সিরাজুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় সন্ত্রাসী কার্যক্রমের জড়িত তার দুই ছেলের হেফাজত থেকে একটি দেশি একনলা বন্দুক, পাঁচটি চাইনিজ কুড়ালসহ বেশ কিছু ধারালো অস্ত্র ও বিভিন্ন সরাঞ্জমাদি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটক সেতু ও সীমান্তের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম