শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করছেন দুটি পোশাক কারখানার শ্রমিকরা

গাজীপুর প্রতিনিধি
০২ নভেম্বর ২০২৪, ১৪:২০আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ১৪:২০

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকায় ইসলাম গ্রুপের শ্রমিকরা ২১ দফা এবং তুষকা গ্রুপের শ্রমিকরা ১৬ দফা দাবিতে শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করছেন। শনিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে তারা কারখানার অভ্যন্তরে প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন ও বিক্ষোভ করেন।

শ্রমিকরা কারখানার অভ্যন্তরে শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে শিল্পপুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, সেনাবাহিনী, র‌্যাব এবং বিজিবি সদস্যরা অবস্থান করছেন।

ইসলাম গ্রুপের বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, ফ্যাক্টরি ম্যানেজার শফিক, সিদ্দিক, আমির, ইসলাম, করিম, সহকারী ব্যবস্থাপক (এপিএম) জাহিদ, বোরহান, ওবায়দুল, মানবসম্পদ বিভাগের (এইচআর) জয়নাল, লাইন চিফ শামীম, মোজাম্মেল, রবিউল, হুমায়ূন এবং সুমনকে চাকরিচ্যুত করতে হবে। শতভাগ সার্ভিস বেনিফিট এবং বেসিকের ৬৩% দিতে হবে। এক হাজার টাকা হাজিরা বোনাস, ৫০ টাকা টিফিন বিল, ২০০ টাকা নাইট বিল, বছরে ৫% বেতন বাড়ানোসহ ২১ দফা দাবি কারখানা কর্তৃপক্ষের কাছে তুলে ধরেন শ্রমিকরা।

তুষকা গ্রুপের বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, পাঁচ ওয়াক্ত নামাজের সময় দিতে হবে। বাৎসরিক ১০% হারে বেতন বাড়াতে হবে। সর্বনিম্ন ১০ দিন ঈদুল ফিতর এবং ১২ দিন ঈদুল আজহার ছুটি দিতে হবে। ঈদে মিলাদুন্নবী, বিশ্ব ইজতেমার দুটি পর্বের আখেরি মুনাজাতে একদিন এবং দুদিন পূজার ছুটি দিতে হবে। এসব ছুটির বিপরীতে কোনও জেনারেল ডিউটি করানো যাবে না। হাজিরা বোনাস এক হাজার টাকা, নাইট বিল ২০০ টাকা, টিফিন বিল ৫০ টাকা এবং ১২০ দিন মাতৃত্বকালীন ছুটিসহ ১৬ দফা দাবি জানান কারখানা কর্তৃপক্ষের কাছে।

তুষকা গ্রুপের পরিচালক তারেক হাসান এবং ইসলাম গ্রুপের প্রশাসন বিভাগের কর্মকর্তা রবিউল ইসলামের ফোনে একাধিকবার কল দিলেও রিসিভ না করায় এসব বিষয়ে কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের পরিদর্শক মোর্শেদ জামান জানান, সকাল থেকেই ইসলাম গ্রুপ এবং তুষকা গ্রুপের শ্রমিকরা বিভিন্ন দাবি আদায়ে কারখানার অভ্যন্তরে প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করছেন।

/এমএএ/
সম্পর্কিত
বিজিএমইএর ৯৯ শতাংশের বেশি কারখানায় বেতন-বোনাস পরিশোধ
পোশাক কারখানাসহ দেড় হাজার প্রতিষ্ঠানে বোনাস বকেয়া
অধিকাংশ পোশাক কারখানায় বেতন-বোনাস পরিশোধ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম