নওগাঁয় সন্ত্রাসীদের হামলায় তিন ভাই গুলিবিদ্ধ

নওগাঁ প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২৪, ০৯:৫৭আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ১০:৩৬

নওগাঁয় শহরের ইয়াদ আলীর মোড়ে স্থানে সন্ত্রাসী হামলায় তিন ভাই গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন। তারা বিএনপি ও যুবদলের নেতাকর্মী। শনিবার (২ নভেম্বর) রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। 

ঘটনার পর আহতদের উদ্ধার করে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

আহতরা হলেন- ইয়াদ আলীর মোড় এলাকার আফজাল হোনেসের ছেলে আব্দুল মজিদ (৬০), কাবিল হোসেন (৫২) ও শফিকুল ইসলাম (৪৫)।

এদিকে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করলে স্থানীয় জনতা ও বিএনপির নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পড়েন। পরে

সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে আব্দুল মজিদ, কাবিল হোসেন ও শফিকুল দোকান বন্ধ করছিলেন। এ সময় হঠাৎ মোটরসাইকেলে এসে সন্ত্রাসীরা গুলি চালায় এবং দেশি ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পালানোর সময় সন্ত্রাসীরা মোটরসাইকেল ও হামলায় ব্যবহৃত ওয়ান শুটার গান ফেলে যায়।

নওগাঁর পুলিশ সুপার কুতুব উদ্দিন বলেন, ‘হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। হামলাকারীদের পরিচয় জানতে কাজ করা হচ্ছে। ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ফেলে যাওয়া ওয়ানশুটার গান ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।’

জড়িতদের দ্রুত গ্রেফতার করার আশ্বাস দেন তিনি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম