ডিবি পরিচয়ে যাত্রীবাহী বাসে ছিনতাইচেষ্টা, দুজন আটক

নেত্রকোনা প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২৪, ১৩:২২আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ১৩:২২

নেত্রকোনায় ডিবি পরিচয়ে যাত্রীবাহী বাসে ছিনতাই চেষ্টাকালে দুজনকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছে থাকা দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

রবিবার (৩ অক্টোবর) সকাল ১১টার দিকে নেত্রকোনা সদর সেনা ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

আটক দুজন হলো– ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ গ্রামের আব্দুল হালিম মাস্টারের ছেলে আল মামুন (৪৪); একই উপজেলার চরপাড়া গ্রামের হাজী জয়নাল আবেদীনের ছেলে খাইরুল ইসলাম (৪২)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার নেত্রকোনা সদর ক্যাম্পের সেনাসদস্যরা নিয়মিত টহল দিচ্ছিলেন। আটক দুজন ডিবি পরিচয়ে রাত পৌনে ১১টার দিকে সদর উপজেলার হামিদপুর বাজার এলাকায় রাস্তা অবরোধ করে নেত্রকোনা থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস সেন্টমার্টিন পরিবহনে ছিনতাই করার জন্য যাত্রীদের তল্লাশি শুরু করে। সেনাবাহিনীর টহল দল সেখানে যায়। সেনাবাহিনীকে দেখে ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুজনকে আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত দুটি অবৈধ মোটরসাইকেল জব্দ করা হয়।

ঘটনার পর ওই এলাকার নিরাপত্তা জোরদারে নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে। আটক দুজনকে এবং জব্দ অবৈধ মোটরসাইকেল নেত্রকোনা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা প্রক্রিয়া চলমান রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
মোহাম্মদপুর সামলানোর দায় কার?
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম