হাসপাতালগুলোতে লোকবল ও যন্ত্রপাতির অভাব রয়েছে: স্বাস্থ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৪ নভেম্বর ২০২৪, ১৪:২০আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ১৪:২০

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, ‘উপজেলা এবং জেলা হাসপাতালগুলোতে লোকবল ও যন্ত্রপাতির অভাব রয়েছে। চিকিৎসক, টেকনোলজিস্ট বা মেশিনারিজের মধ্যে কোনও একটি অংশ কাজ না করলে পুরো চিকিৎসাসেবাটা দেওয়া সম্ভব হবে না।’

তিনি সোমবার (৪ নভেম্বর) সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। 

এ সময় স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ডাক্তার, নার্স এবং টেকনোলজিস্টের অভাব আছে। যে সমস্যাগুলো আছে সেগুলো হয়তো একদিনে সমাধান করা সম্ভব হবে না। তবে আমরা সবাই মিলে চেষ্টা করলে সেটি একটা পর্যায়ে গিয়ে সমাধান করা সম্ভব হবে।

‘চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগী ধারণ ক্ষমতা আছে ২ হাজার ২শ জনের। রোগী ভর্তি থাকে সাড়ে তিন হাজার থেকে চার হাজার। ধারণ ক্ষমতার বেশি রোগী ভর্তি হওয়ার কারণে একটু ব্যতিক্রম তো হবেই। এখানে তৃতীয় ও চতুর্থ শ্রেণির যেসব আউটসোর্সিং কর্মী নেওয়া হয়, গত তিন-চার মাস ধরে তাদের বেতন নেই। তারা যেসব রোগীর কাজ করছেন তাদের কাছ থেকে কিছু পয়সা নেন। তবে আমরা বলছি, এভাবে তাদের বেতন-ভাতা বন্ধ হওয়া উচিত হয়নি।’

হাসপাতাল ও ক্লিনিক প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘দেশের ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারলে সদর হাসপাতালগুলোতে রোগীর চাপ কমবে। ইউনিয়ন লেভেলে কিছু ছোট ছোট ক্লিনিক হয়ে আছে। যেটাকে কমিউনিটি হেলথ্ ক্লিনিক বলা হয়, সেখানেও যে লোকবল থাকা উচিত তা নেই। উপজেলা হাসপাতাল, সদর হাসপাতাল, জেলা হাসপাতালগুলোতেও বেশ কিছু সমস্যা রয়ে গেছে। যে যন্ত্র, সার্জন ও টেকনোলজিস্ট সেখানে থাকলে যে কাজটা করা যেতো তা তারা পারছেন না। এখন এটা আছে তো ওটা নেই। এখানে মানুষ লাগে, টেকনেশিয়ান লাগে, যন্ত্র লাগে। পুরোটাই টিম ওয়ার্ক। এখানে টিমের একটা অংশ যদি না থাকে তাহলে কাজ এগিয়ে নেওয়া কষ্টকর হয়।’

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড, জরুরি বিভাগ, ল্যাবসহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। এ সময় তিনি চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন। এরপর হাসপাতাল কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

পরিদর্শনকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টার সঙ্গে ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. অং সুই প্রু মারমা, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।

/এমএএ/
সম্পর্কিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
‘চীনের অর্থায়নে হচ্ছে ৫টি নারী হাসপাতাল’ 
ছয় মাসের মধ্যে ৫টি শিশু হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম