কালীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

ঝিনাইদহ প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২৪, ০০:৪২আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ০০:৪২

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে পাঁচ জন আহত হয়েছে। তাদের মধ্যে জখম হয়ে আহত সিদ্দিক নামে একজনকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করা হয়েছে। সংঘর্ষের সময় তিনটি বোমার বিস্ফোরণ, একটি মোটরসাইকেল এবং একটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে।

শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার কোলা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

সিদ্দিক খালকুলা গ্রামের নওয়াব আলীর ছেলে। সংঘর্ষে আরও জখম হয়েছেন– শুকুর আলী (৬০), আব্দুল জলিল (৪৫), সাজ্জাদুর রহমান (৩৫) ও নজরুল ইসলাম (৫০)।

স্থানীয়রা বলছেন, কালীগঞ্জ বিএনপির একাংশের নেতৃত্ব দেওয়া সাইফুল ইসলাম ফিরোজ গ্রুপের কোলাবাজার এলাকার নেতা আব্দুল জলিল এবং সাবেক সাধারণ সম্পাদক শুকুর আলীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

হাসপাতালে চিকিৎসাধীন কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শুকুর আলী বলেন, ‘আমি উত্তেজনার কথা শুনে বিষয়টি জানতে গিয়েছিলাম। এ সময় কয়েকজন আমাকে “ধর এই শালাকে” বলে কোপাতে থাকে। সঙ্গে থাকা ব্যক্তিরা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।’

কালীগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) মানিক গাইন বলেন, ‘এ ঘটনায় কোনও মামলা বা অভিযোগ হয়নি। মারামারি করা দুই গ্রুপই ফিরোজ ভাইয়ের লোক। এটি নিজেদের মধ্যে মারামারি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম