নোয়াখালী থেকে চট্টগ্রামের ছাত্রলীগ নেতা গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২৪, ০৪:৪২আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ০৪:৪৩

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চট্টগ্রাম মহানগর কমিটির শিক্ষা ও পাঠচক্র সম্পাদক কবির আহমেদকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১০টায় বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের পলোয়ান পোল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কবির আহমেদ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের এসএম রহমত উল্লাহর ছেলে। তিনি জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় একাধিক মামলার এজাহাভুক্ত আসামি এবং সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ব্যক্তিগত সহকারী ছিলেন বলে জানা গেছে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আসামির বিরুদ্ধে এখন পর্যন্ত দুটি মামলার বিষয়ে জানতে পেরেছি। দুটি মামলাতেই তিনি এজাহাভুক্ত আসামি। আমরা সংশ্লিষ্ট থানায় তার বিষয়ে আরও খোঁজখবর নিচ্ছি।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম