ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আবারও শ্রমিকদের অবস্থান

গাজীপুর প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৪, ১৯:০০আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ১৯:০১

গাজীপুর মহানগরীর মোগরখাল এলাকায় আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন টিএনজেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা। অবরোধ তুলে নেওয়ার দুই ঘণ্টা পর সোমবার (১১ নভেম্বর) বিকাল থেকে ওই মহাসড়কের উভয় পাশে আবারও যানজট দেখা দিয়েছে।

জানা গেছে, আলোচনা শেষে শ্রমিকদের একটি প্রতিনিধি দল ঢাকা যাচ্ছে বেতন সংক্রান্ত বিষয়ে সমাধানের জন্য। ৩২ সদস্যের প্রতিনিধি দল ঢাকা থেকে ফিরে না আসা পর্যন্ত তারা সড়কে অবস্থান নিয়ে অবরোধ অব্যাহত রাখবেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) এবং শিল্পাঞ্চল পুলিশ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করলেও তারা সড়ক ছাড়ছেন না।

সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদ মিয়া, সেনাবাহিনী, শিল্পপুলিশ ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে আন্দোলনরত পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলেন। পরে বকেয়া বেতনের বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে সরকারিভাবে মীমাংসার প্রতিশ্রুতি দেওয়া হলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।

পরে তাদের মহাসড়ক থেকে সরে যাওয়ার জন্য সেনাবাহিনী ও পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানালে তারা সড়ক ছাড়তে থাকেন। ওই সময় কিছু শ্রমিক মহাসড়ক ছাড়তে অস্বীকৃতি জানান। পুলিশ ও সেনাবাহিনী ধাওয়া দিলে ওই শ্রমিকরা মহাসড়ক ছেড়ে চলে যান। পরে সেনাবাহিনীর সহায়তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল শুরু হয়। সেনাসদস্যরা চলে গেলে শ্রমিকরা দুই ঘণ্টা পর সাড়ে ৪টার দিকে আবার সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন।

গাজীপুর শিল্পপুলিশ ২-এর পুলিশ সুপার (এসপি) সারোয়ার আলম বলেন, ‘শ্রমিকদের বকেয়া বেতন সরকারিভাবে পরিশোধের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন। দুই ঘণ্টা পর আন্দোলনরত শ্রমিকদের একটি অংশ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। তাদের বোঝানো হচ্ছে সড়ক ছেড়ে দেওয়ার জন্য।’

/এমএএ/
সম্পর্কিত
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম