পাচারের ৩ বছর পর দেশে ফিরলো ১২ বাংলাদেশি

বেনাপোল প্রতিনিধি
১৬ মার্চ ২০১৬, ০৯:২০আপডেট : ১৬ মার্চ ২০১৬, ০৯:২০

ফেরত আসা বাংলাদেশিরা

পাচারের তিন বছর পর ভারত থেকে দেশে ফিরলো শিশুসহ ১২ বাংলাদেশি। মঙ্গলবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা বেনাপোল চেকপোস্ট দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের কাছে তাদের হস্তান্তর করেন।

ফেরত আসা বাংলাদেশিরা হলো, রনি (১৭), বিনয় সিকদার (১৪), ইমন সরকার (১৮), বাধন বড়ই (১৫), আলামিন (১৬), সুমন (১৯), সবুজ (১৪), মাজহারুল ইসলাম (১৭),  ছাব্বির হোসেন (১৬), শিল্পী আক্তর (২০), শিরিনা বেগম (৪২) ও রিয়া খান (৫)।

এদের বাড়ি গোপালগঞ্জ, বরিশাল, যশোর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ ও নড়াইল জেলার বিভিন্ন এলাকায়।

যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুল্লাহীল ওয়াফী জানান, ফেরত আসা বাংলাদেশিদের এনজিও সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে। তাদের নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।

বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির যশোর জেলা সমন্বয়কারী কর্মকর্তা এবিএম মুহিত হোসেন  জানান, ফেরত আসা কিশোর ও নারী শিশুদের পরিবার যদি পাচারকারীদের শনাক্ত করে মামলা করতে চায় তবে তাদের আইনি সহয়তা দেওয়া হবে।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের