খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতির বাড়ি থেকে অস্ত্র উদ্ধার

খুলনা প্রতিনিধি
১২ নভেম্বর ২০২৪, ২০:৩৬আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ২০:৩৬

খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ হারুনুর রশিদের বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। যৌথ বাহিনী এ অভিযান চালিয়েছে। মঙ্গলবার খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ ঘটনায় সোমবার সদর থানার এসআই রেজওয়ান ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

কেএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) আহসান হাবীব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সোমবার ভোররাতে পুলিশ এবং সেনাবাহিনীর সমন্বয়ে যৌথবাহিনী মহানগরীর রূপসা স্ট্যান্ড রোডে শেখ হারুনুর রশিদের বাড়িতে অভিযান চালায়। বাড়ির চতুর্থ তলা থেকে একটি রাইফেল, ১৩ রাউন্ড রাইফেলের গুলি, চারটি রাইফেলের গুলির খোসা, একটি রিভলভার, ২০ রাউন্ড রিভলভারের গুলি, রাইফেলের গুলির চার্জার দুটি, পিস্তলের কাভার একটি, রাইফেলের কাভার একটি এবং ভারতীয় ২৫০ রুপি উদ্ধার করা হয়েছে।

অভিযানের সময় ওই বাড়িতে কাউকে পাওয়া যায়নি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম