চট্টগ্রামে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ৪৮

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ নভেম্বর ২০২৪, ১৭:২৫আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ১৭:২৫

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মামুন (২৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তার মৃত্যু হয়। চট্টগ্রামে চলতি বছর ৩৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮ জন।

বুধবার (১৩ নভেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত ৪৮ জনের মধ্যে সরকারি হাসপাতালে ৩৫ এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১৩ জন। তবে এই সময়ের মধ্যে কেউ মারা যাননি।’

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, চট্টগ্রামে চলতি বছর তিন হাজার ৪৯৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে পুরুষ এক হাজার ৮৭৮, নারী ৯৭৫ এবং শিশু ৬৪৩ জন। আক্রান্তদের মধ্যে দুই হাজার ২৬১ নগরীর এবং এক হাজার ২৩৫ জন জেলার অন্যান্য এলাকার বাসিন্দা।

ডেঙ্গুতে মৃত্যু হয়েছে নভেম্বরে ৯, অক্টোবরে ৯, সেপ্টেম্বরে ১১, আগস্টে ১, জুলাইয়ে ১, মার্চে ১ ও জানুয়ারিতে দুজনের।  জেলায় আক্রান্তদের সংখ্যা সবচেয়ে বেশি লোহাগাড়ায় ২০৪ জন। এ ছাড়া সীতাকুণ্ডে ১৭৫, সাতকানিয়ায় ১৪৬, রাউজানে ১৩৫, পটিয়ায় ৮২, চন্দনাইশে ৮০ ও বাঁশখালীতে ৭৪ জন আক্রান্ত হয়েছেন।

/এমএএ/
সম্পর্কিত
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
খুলনায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮ জন
ডেঙ্গুর ভ্যাকসিন এখন দেবো না: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম