লোকালয়ে ধরা পড়লো বিশাল আকৃতির অজগর

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৪, ১৮:১৩আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ১৮:১৩

মুন্সীগঞ্জে লোকালয় থেকে ধরা পড়েছে বিশাল আকৃতির এক অজগর। বুধবার (১৩ নভেম্বর) সকালে গজারিয়া উপজেলার পুরান বাউশিয়া দক্ষিণপাড়া গ্রামের ডোবা থেকে অজগরটি ধরেন স্থানীয়রা। সেটি একনজর দেখার জন্য উৎসুক জনতার ভিড় জমে।

স্থানীয়রা জানান, স্থানীয় মিয়াজী বাড়ির ডোবায় অজগরটি দেখতে পান স্থানীয়রা। দ্রুত এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন সেখানে ছুটে আসেন। এরপর স্থানীয় কয়েকজন ব্যক্তি সাহস করে অজগরটি ধরে বস্তাবন্দি করেন।

স্থানীয় বাসিন্দা শামিম মোল্লা বলেন, ‘সকালে ঘুম থেকে উঠে হইচই শুনে গিয়ে দেখি, একটি বিশাল আকৃতির অজগর সাপ ডোবায় কাদা-ময়লার সঙ্গে মিশে আছে। অজগরটি দেখে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসীর সহযোগিতার সাপটি বস্তাবন্দি করি। উপজেলা বন কমকর্তারা আসলে তাদের কাছে সাপটি হস্তান্তর করি।’

গজারিয়া উপজেলা বন কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, স্থানীয়রা একটি ডোবা থেকে ওই অজগর ধরেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে তারা অজগরটি তার কাছে হস্তান্তর করেন। ঢাকা থেকে একটি টিম অজগরটি নেওয়ার জন্য গজারিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। উদ্ধার হওয়া অজগরটি ১২ থেকে ১৪ ফুট লম্বা হবে।

/এমএএ/
সম্পর্কিত
বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন
সুস্থ হয়ে উঠছে সুন্দরবনে ফাঁদে আটকে পড়া সেই বাঘটি
বনানীতে ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান