সুস্থ হয়ে উঠছে সুন্দরবনে ফাঁদে আটকে পড়া সেই বাঘটি

খুলনা প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৩আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৩

সুন্দরবনে চোরা শিকারিদের পেতে রাখা হরিণ শিকারের ফাঁদে আটকে পড়ে আহত সেই বাঘটি সুস্থ হয়ে উঠছে। খুলনায় রেসকিউ সেন্টারে ৪২ দিন ধরে বাঘটির চিকিৎসা চলছে। সুস্থ ও স্বাভাবিক হচ্ছে বাঘটি, তবে সম্পূর্ণ সুস্থ হতে বাঘটির আরও চিকিৎসা প্রয়োজন। এখনও ওষুধ ও ইনজেকশনসহ দেওয়া হচ্ছে।

খুলনা অঞ্চলের বন সংরক্ষক বলেন, ‘চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী বাঘটির চিকিৎসা চলছে। এখন অনেকটা সুস্থ। প্রতিনিয়ত গর্জন করছে। সম্পূর্ণ সুস্থতার পরই বাঘটিকে সুন্দরবনে অবমুক্ত করা হবে। এখনই অবমুক্ত করলে বাঘটির সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সম্পূর্ণ সুস্থতার জন্য চিকিৎসা চালাতে হচ্ছে। পায়ের ক্ষত এখন শুকাচ্ছে। বাঘটির চলাফেরা স্বাভাবিক হয়ে আসছে।’

গত ৩ জানুয়ারি বিকালে সুন্দরবন বিভাগের কর্মকর্তারা খবর পান, একটি বাঘ চাঁদপাই রেঞ্জের জয়মনির শরকির খাল সংলগ্ন স্থানে হরিণের ফাঁদে আটকে পড়ে। এরপর বাঘটি উদ্ধারের জন্য ঢাকায় খবর দেওয়া হয়। ঢাকা থেকে একটি বিশেষজ্ঞ টিম ৪ জানুয়ারি দুপুরে ঘটনাস্থলে পৌঁছে। তারা বাঘটিকে অচেতন করে ফাঁদ থেকে মুক্ত করে।

এরপর সেটিকে রাতেই খুলনা রেসকিউ সেন্টারে নিয়ে আসে এবং চিকিৎসা শুরু করে। ৬ জানুয়ারি ঢাকা থেকে বিশেষজ্ঞ টিমও খুলনায় এসে বাঘটির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও চিকিৎসা ব্যবস্থাপনার বিষয়টি মনিটরিং করেন।

/এমএএ/
সম্পর্কিত
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
বন্যতার সৌন্দর্যে অনন্য সুন্দরবন
আন্দোলনে লুট হওয়া অস্ত্র দস্যুদের কাছে পাওয়া যায়নি: র‍্যাব ডিজি
সর্বশেষ খবর
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?