ডেঙ্গুতে ময়মনসিংহ মেডিক্যালে আরও একজনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২৪, ১২:১৪আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ১২:১৪

ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাকিল হোসেন (২২) নামে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে এ তথ্য জানিয়েছেন হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন ডাক্তার মহিউদ্দিন খান।

মৃত শাকিল নেত্রকোনার বারহাট্টা উপজেলার বড় গাও গ্রামের জামাল উদ্দিনের পুত্র।

ডাক্তার মহিউদ্দিন বলেন, ‘রোগী শাকিল ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ১২ নভেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ অবস্থায় তিনি রক্তের ইনফেকশনসহ ফুসফুসের সংক্রমণে (নিউমোনিয়া) ভুগছিলেন। বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।’

তিনি আরও জানান, ডেঙ্গু ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ২১ জন ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত মোট ভর্তি রয়েছেন ২২ জন। তাদের মধ্যে পুরুষ ১৬ জন, নারী পাঁচ জন ও শিশু একজন। সবাইকে যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ১১ জনের মৃত্যু হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
খুলনায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮ জন
ডেঙ্গুর ভ্যাকসিন এখন দেবো না: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক