বাসচাপায় প্রাণ গেলো অটোরিকশাযাত্রী যুবকের, গুরুতর আহত ৪

হবিগঞ্জ প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২৪, ১৪:৩৩আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ১৪:৩৩

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশায় বাসের চাপায় সজল সরকার (৩০) নামে একজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও চার জন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম মাহমুদুল হক জানান, মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে মাধবপুর কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজল সরকার উপজেলার খাটুরা গ্রামের রসরাজ সরকারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর কলেজের সামনে বিপরীত দিক থেকে আসা একটি বাস মাধবপুরগামী সিএনজি অটোরিকশাটিকে চাপা দিয়ে চলে যায়। এতে অটোরিকশাটি গুঁড়িয়ে যায় এবং ঘটনাস্থলেই সজল সরকার নিহত হন। এ ঘটনায় আরও চার জন গুরুতর আহত হয়েছেন। তাদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ। চালক বাস নিয়ে পালিয়ে গেছে।

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম