রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো অনাগত সন্তানসহ মায়েরও

আবদুল্লাহ আল মারুফ, কুমিল্লা
২৬ নভেম্বর ২০২৪, ২২:০৩আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ২২:০৩

যাচ্ছিলেন অনাগত সন্তানের স্বাস্থ্যের অবস্থা জানতে চিকিৎসকের কাছে। পথে ট্রেনে কাটা পড়ে মারা গেলেন মা। আঘাতে পেট থেকে বেরিয়ে এলো অপরিপক্ব সেই সন্তান। এক দেহের দুজনেই হারালেন প্রাণ। মর্মান্তিক ঘটনাটি কুমিল্লার।

মঙ্গলবার (২৬ নভেম্বর) কুমিল্লার বুড়িচংয়ে রেলক্রসিংয়ে দুর্ঘটনায় সাত জনের মৃত্যু হয়। তাদেরই একজন ওই মা শাহিনুর আক্তার (৩৩)। একই এলাকার সাত জনের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে উপজেলার বাকশিমুল ইউনিয়নে। মা আর অনাগত নবজাতকের মৃত্যুর হৃদয়বিদারক ঘটনায় শোকাতুর এলাকাবাসী।

শাহিনুর আক্তার নিহত শাহিনুর আক্তার ছিলেন আট মাসের অন্তঃসত্ত্বা। তিনি উপজেলার বাকশিমুল পূর্বপাড়ার মনির হোসেনের স্ত্রী। শাহিনূরের রয়েছে ১০ বছরের আরও একটি সন্তান।

শাহিনুরের স্বামী মনির হোসেন বলেন, ‘১০ বছর আগে বিয়ে হয় আমাদের। মঙ্গলবার সকালে সে (শাহিনুর) অনাগত সন্তানের শারীরিক অবস্থা জানতে চিকিৎসকের পরামর্শ নিতে যাচ্ছিল। অটোরিকশায় চড়ে উপজেলার গাজীপুর এলাকায় যাচ্ছিল। কালিকাপুর রেলগেটে পৌঁছালে ট্রেনের ধাক্কায় ভেঙেচুরে যায় অটোরিকশাটি। শাহিনুরসহ সাত জনের মৃত্যু হয়।’

আক্ষেপ করে মনির বলেন, ‘প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানলাম, শাহিনূরের মরদেহ ছিন্ন-ভিন্ন হয়ে যায় এবং এক পর্যায়ে তার পেট থেকে বাচ্চাও বের হয়ে আসে। আমার স্ত্রীর এমন মর্মান্তিক মৃত্যু হবে ভাবতেও পারিনি! কতই না কষ্ট পেয়েছে তখন! তার কত স্বপ্ন ছিল সন্তানদের নিয়ে।’

ঘটনাস্থলে নিহতদের স্বজনদের আর্তনাদ এর আগে, সকাল ১০টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনটি সকালে বুড়িচং উপজেলার কালিকাপুর রেলক্রসিং দিয়ে পার হওয়ার সময় যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় অটোরিকশায় থাকা চার যাত্রী ঘটনাস্থলে মারা যান। এ ছাড়া হাসপাতালে নেওয়ার পথে আরও এক যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হওয়া তিন জনকে হাসপাতালে নিলে তাদের মধ্যে দুজন মারা যান। আরও একজন কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও খবর: অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মৃত্যু বেড়ে ৭

 
/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম