টেকনাফ সমুদ্রসৈকত থেকে জেলের মরদেহ উদ্ধার

টেকনাফ প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৭আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৭

কক্সবাজারের টেকনাফ উপকূলে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় নৌকা উল্টে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ভোর ৬টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া সমুদ্রসৈকত থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানান স্থানীয় সাবরাং ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মান্নান।

উদ্ধার জেলে হেলাল উদ্দিন (২৭) টেকনাফের সাবরাং ইউনিয়নের ৭ ওয়ার্ডের বাসিন্দা আবুল হোসেনের ছেলে।

নৌকার মালিক এনাম উল্লাহ জানান, শনিবার সকালে তার মালিকানাধীন টানা জালের একটি নৌকা নিয়ে দুই জেলে সাগরে মাছ ধরতে যান। এক পর্যায়ে বড় একটি ঢেউয়ের আঘাতে নৌকাটি উল্টে যায়। এতে এক জেলে নিখোঁজ হন। পরে খবর পেয়ে স্থানীয় জেলেরা সাগরের বিভিন্ন এলাকায় খোঁজ নিয়েও তার সন্ধান পাননি। সকালে সমুদ্রসৈকতে মরদেহটি ভেসে আসে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নান বলেন, ‘সাগরে নিখোঁজ জেলেকে উদ্ধারের জন্য কোস্টগার্ড সদস্যদের পাশাপাশি স্থানীয় জেলেরাও চেষ্টা করেছেন সারারাত। আজ রবিবার ভোর ৬টা দিকে পশ্চিমপাড়া সমুদ্র সৈকতে ভেসে আসে নিখোঁজ জেলের মরদেহ। পরে পুলিশ এসে উদ্ধার করে।’

টেকনাফ শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আজাহরুল ইসলাম জানান, টেকনাফ উপকূলে মাছ ধরার সময় নৌকা উল্টে নিখোঁজ জেলের লাশটি ভোরে সমুদ্রসৈকত থেকে উদ্ধার করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সুন্দরবনের ডাকাতদের কাছে জিম্মি ২১ জেলে উদ্ধার
‘বন কর্মকর্তার গুলিতে’ জেলে নিহত, কার্যালয়ে বিক্ষুব্ধ জনতার হামলা
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম