কু‌ড়িগ্রাম কৃ‌ষি বিশ্ববিদ‌্যাল‌য়ে নতুন উপাচার্য

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি
০২ ডিসেম্বর ২০২৪, ১৬:৫২আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ১৬:৫২

শিক্ষার্থী ভ‌র্তি ও একা‌ডে‌মিক কার্যক্রম শুরুর আগেই কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ‌্যা‌ন্সেলর (উপাচার্য) প‌রিবর্তন করা হ‌লো। নতুন ভি‌সি হিসেবে নিয়োগ পেয়েছেন শে‌রে বাংলা কৃ‌ষি বিশ্ববিদ‌্যাল‌য়ের কৃ‌ষি অনুষ‌দের কীটতত্ত্ব বিভা‌গের ‌চেয়ারম‌্যান ও বিভাগীয় প্রধান প্রফেসর ড. মুহাম্মদ রাশেদুল ইসলাম।

সোমবার (২ ডি‌সেম্বর) শিক্ষা মন্ত্রণাল‌য়ের সরকা‌রি সাধারণ বিশ্ববিদ‌্যালয় শাখার উপস‌চিব মো. শা‌হীনুর ইসলাম স্বাক্ষ‌রিত প্রজ্ঞাপ‌নে এ তথ‌্য জানা‌নো হ‌য়ে‌ছে।

বিশ্ববিদ‌্যাল‌য়ের সদ‌্য সা‌বেক উপাচার্য প্রফেসর ড. একেএম জা‌কির হো‌সেন এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

প্রজ্ঞাপ‌নে বলা হ‌য়ে‌ছে, ‘মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন ২০২১-এর ১০(১) ধারা অনুযায়ী প্রফেসর ড. মুহা. রাশেদুল ইসলামকে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হলো।’

সা‌বেক ভি‌সি প্রফেসর ড. জা‌কির হো‌সেন ব‌লেন, ‘নতুন ভি‌সি আজই (‌সোমবার) যোগদান ক‌রে‌ছেন। আমি বাংলাদেশ কৃ‌ষি বিশ্ববিদ‌্যালয়ে (ময়মন‌সিংহ) যোগদান ক‌রে‌ছি।’

প্রসঙ্গত, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু হয়ে‌ছে। গত ২৫ অক্টোবর কৃষি গুচ্ছের আওতায় প্রথমবারের মতো ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে‌ছে। আগামী ৯ ডি‌সেম্বর থে‌কে ভ‌র্তি শুরু হ‌বে। এ বছর এগ্রিকালচার ও ফিশারিজ অনুষদে ৪০ জন করে মোট ৮০ জন শিক্ষার্থী ভর্তির সু‌যোগ রাখা হ‌য়ে‌ছে।

/এমএএ/
সম্পর্কিত
‘দেশের তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন’
সংঘর্ষের তিনদিন পর আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে জবি উপাচার্য
তিন বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ 
সর্বশেষ খবর
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?