‘একটা ভিসি দেন, ক্লাসে ফেরার ব্যবস্থা করেন’, চুয়েট শিক্ষার্থীদের আকুতি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ নভেম্বর ২০২৬, ১১:৩৫ আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১১:৪২

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট সংকটের স্থায়ী সমাধানের দাবিতে ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এ সময় তারা প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে শিক্ষার্থীরা দ্রুত সংকট নিরসন করে বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান। তাদের হুঁশিয়ারি, দাবি পূরণ না হলে কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে।

এর আগে বুধবার রাতে আন্দোলনরত শিক্ষার্থীদের আলোচনা সভা শেষে বৃহস্পতিবার থেকে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। এ কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের সব ব্যাচের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।

এদিকে, চুয়েটের উপাচার্য নিয়োগ নিয়ে চলমান সংকটের বিষয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে আইইবি চট্টগ্রাম কেন্দ্র। এতে সংগঠনটির চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম বলেন, চলমান সংকটের দ্রুত সমাধান হওয়া উচিত, যাতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তায় না পড়ে। তবে এ সংকট সমাধানের এখতিয়ার আমাদের নেই। আমরা শিক্ষার্থীদের দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরবো।

শিক্ষার্থীদের দাবি, অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহাল করা সম্ভব না হলে শিক্ষকদের সঙ্গে আলোচনার মাধ্যমে চুয়েটের জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্য থেকে কাউকে উপাচার্য নিয়োগ দিতে হবে।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মনসুর আলম বলেন, একটি বিশ্ববিদ্যালয় উপাচার্য ছাড়া চলতে পারে না। আমরা চাই, সরকার দ্রুত এ সংকটের সমাধান করুক। ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করুক। প্রয়োজনে অধ্যাপক সায়েমকে পুনর্বহাল করা সম্ভব না হলে আলোচনার ভিত্তিতে চুয়েট থেকেই অন্য কাউকে উপাচার্য নিয়োগ দেওয়া হোক।

আরেক শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালীব বলেন, আপনারা একটা ভিসি আমাদের দেন। আমাদের ক্লাসে যাওয়ার ব্যবস্থা করে দেন। আমাদের ক্যারিয়ারটা যে অবস্থায় আছে, সেই অবস্থা থেকে সচল করার সুযোগ দেন। চুয়েটের অচলাবস্থাটা দূর করেন। যতটুকু হোক, এটাই চেষ্টা করেন। সরকারি নীতিনির্ধারকদের কাছে এটাই আমাদের দাবি।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে কুয়েটের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে এবং অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে পরদিন থেকে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। টানা ৩৬ দিনের শাটডাউনের পর গত ২৮ অক্টোবর একাডেমিক কার্যক্রম শুরু হলেও উপাচার্য নিয়োগ নিয়ে বিরোধের অবসান হয়নি। এবার নতুন করে শাটডাউন কর্মসূচি ঘোষণায় বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

/আরএইচ/
সম্পর্কিত
আরেক বন্দর দিয়ে শেখ হাসিনা দেশে ঢুকবেন—খবরে বিএনপির মশাল মিছিল
সায়েম স্যারের জন্য আবারও আন্দোলনে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
ফের কমপ্লিট শাটডাউনে চুয়েট
সর্বশেষ খবর
‘মাছ-মাংস কেনা এখন বিলাসিতার মতো হয়ে গেছে’
‘মাছ-মাংস কেনা এখন বিলাসিতার মতো হয়ে গেছে’
স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ডা. মিলনের স্মৃতির প্রতি বিএনপির শ্রদ্ধা
স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ডা. মিলনের স্মৃতির প্রতি বিএনপির শ্রদ্ধা
বন্ধুর বিদায়ী ম্যাচে মেসির উপস্থিতি, খেলবেন কী
বন্ধুর বিদায়ী ম্যাচে মেসির উপস্থিতি, খেলবেন কী
মিমির বর শোবিজের কেউ নন, তবে ত্রমিলা হলেন তার জা
মিমির বর শোবিজের কেউ নন, তবে ত্রমিলা হলেন তার জা
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
ডিসেম্বরে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, জবাবে যা বললেন রিজভী
ডিসেম্বরে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, জবাবে যা বললেন রিজভী
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন