বগুড়ার আলোচিত তুফান সরকারের ভাই সোহাগ সরকার গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২৪, ১৭:১৬আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ১৭:১৬

বগুড়ায় আলোচিত শ্রমিক লীগ নেতা তুফান সরকারের ভাই ও তিনটি হত্যাসহ ১২ মামলার আসামি সোহাগ সরকার (৪৩) গ্রেফতার হয়েছেন। গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি বিশেষ দল রবিবার রাতে তাকে বগুড়া শহরের চকসুত্রাপুর কসাইপাড়ার বাড়ি থেকে গ্রেফতার করে।

সেমাবার ডিবির ওসি মোস্তাফিজ হাসান জানান, গত সেপ্টেম্বরে একটি বিস্ফোরক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ ও এজাহার সূত্র জানায়, সোহাগ সরকার বগুড়া শহরের চকসুত্রাপুর কসাইপাড়ার মজিবর রহমানের ছেলে। তিনি বগুড়া শহরের আলোচিত যুবলীগ নেতা, সাবেক পৌর কাউন্সিলর আবদুল মতিন সরকার ও শ্রমিক লীগ নেতা তুফান সরকারের ভাই। তার বিরুদ্ধে ৫ আগস্টের পর দুটি হত্যা, আগের একটি হত্যা, বিস্ফোরকসহ বিভিন্ন আইনে ১২টি মামলা রয়েছে। রবিবার রাতে নিজ বাড়ি থেকে গত ১৪ সেপ্টেম্বর বিস্ফোরক দ্রব্য আইনসহ বিভিন্ন ধারার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুমন রঞ্জন সরকার সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, তিনটি হত্যাসহ ১২ মামলার আসামি সোহাগ সরকারকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: আলোচিত তুফান সরকারের ১৩ বছর কারাদণ্ড

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম