টাঙ্গাইলে জামায়াত নেতা গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪৪আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪৪

টাঙ্গাইলের সখীপুরে বনভূমি দখল ও গাছ কাটার মামলায় মনিরুজ্জামান মনির নামের এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বন মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, সোমবার সন্ধ্যায় সখীপুর বাজার থেকে মনিরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মনিরুজ্জামান মনির উপজেলার নলুয়া গ্রামের মোহাম্মদ আলতাফ হোসেন খানের ছেলে। তিনি উপজেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও তিনি সখীপুর উপজেলা ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। নলুয়া বাজারে ইউরেকা শিক্ষা পরিবার নামের একাধিক শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করছেন তিনি।

জানা গেছে, উপজেলার নলুয়া বিটের বিসি বাইদ মৌজার সিএস দাগ নং ১৪০২-এ অবৈধভাবে সরকারি সংরক্ষিত বনে প্রবেশ করে গজারির চারা কর্তন, ঘর নির্মাণ ও বনভূমি জবর দখলের অভিযোগ এনে মনিরুজ্জামানের বিরুদ্ধে বন বিভাগ মামলা দায়ের করে। সেই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

ওসি জাকির হোসেন বলেন, ‘বনভূমি দখল ও গাছকাটা মামলায় মনিরের বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। পরে তাকে গ্রেফতার করা হয়েছে। আজ আদালতে পাঠানো হবে।’ 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মানবপাচারকারীর ২০ আস্তানা গুঁড়িয়ে দিলো বিজিবি-পুলিশ
মানবপাচারকারীর ২০ আস্তানা গুঁড়িয়ে দিলো বিজিবি-পুলিশ
টিভিতে আজকের খেলা (১৪ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৪ সেপ্টেম্বর, ২০২৬)
যে কলেজ থেকে তিন বছরে মেডিক্যালে চান্স পেয়েছেন ১৬১ শিক্ষার্থী
যে কলেজ থেকে তিন বছরে মেডিক্যালে চান্স পেয়েছেন ১৬১ শিক্ষার্থী
মুসলিম না হিন্দু বিতর্কের অবসান, ইসলামী রীতিতে দাফন করা হলো সেই ব্যক্তিকে
মুসলিম না হিন্দু বিতর্কের অবসান, ইসলামী রীতিতে দাফন করা হলো সেই ব্যক্তিকে
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার