চট্টগ্রাম নগর বিএনপির ১৫ থানা ও ৪৩ ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৩ ডিসেম্বর ২০২৪, ১৫:২৪আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ১৫:২৪

চট্টগ্রাম মহানগরীর ১৫টি থানা ও ৪৩টি ওয়ার্ডের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে নগরীর লালখান বাজারের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ।

দলকে তৃণমৃল সুসংগঠিত করার লক্ষ্যে থানা ও ওয়ার্ডে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলপ্ত ঘোষণা করা হয় বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে বিলুপ্ত ঘোষিত থানা ও ওয়ার্ডের কমিটি অতি দ্রুত আন্দোলনে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের দ্বারা কমিটি গঠন করা হবে বলে জানান মহানগর বিএনপির এই আহবায়ক।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এরশাদ উল্লাহ বলেন, ‘চট্টগ্রাম মহানগর বিএনপির সাংগঠনিক কার্যক্রম ঢেলে সাজানোর লক্ষ্যে গত ৭ জুলাই আমাকে আহ্বায়ক এবং নাজিমুর রহমানকে সদস্যসচিব করে দুই সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এরপর ৪ নভেম্বর ৫৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। চট্টগ্রাম মহানগরে মেয়াদোত্তীর্ণ ১৫টি থানা ও ৪৩ টি ওয়ার্ডের বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করছি। দ্রুত বিলুপ্ত ঘোষিত থানা ও ওয়ার্ডের কমিটি আন্দোলনে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের নিয়ে কমিটি গঠন করা হবে।’

এদিকে, ভারতের ত্রিপুরায় বাংলাদেশ হাইকমিশনে হামলা এবং জাতীয় পতাকা অবমাননার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই বিএনপি নেতা বলেন, ‘বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। পতিত ফ্যাসিবাদের মূল হোতাদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকারের ষড়যন্ত্রের অপচেষ্টা রুখে দিতে দিতে হবে।’

/এমএএ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম