বগুড়ায় ৭৫০০ পিস ইয়াবাসহ ভাইবোন গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
১৭ মার্চ ২০১৬, ০২:৫৬আপডেট : ১৭ মার্চ ২০১৬, ০৩:০১

ইয়াবা উদ্ধার র‌্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানির সদস্যরা শহরের শেরপুর সড়কে এসএ পরিবহনের সামনে থেকে ৭ হাজার ৫০০ পিস ইয়াবাসহ ভাইবোনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন,বগুড়া শহরতলির মাটিডালি মধ্যপাড়ার আলিফ উদ্দিন ও তার বোন শিবগঞ্জ উপজেলার সৈয়দ দামগাড়া গ্রামের কোহিনুর বেগম।
র‌্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানির স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মফিজুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে এসএ পরিবহনে বুকিং দিয়ে একটি প্রেসার কুকার আনা হয়। এতে প্রেরক হিসেবে জনৈক সেলিম ও প্রাপক হিসেবে কোহিনুর বেগমের নাম ছিল। মঙ্গলবার রাত ৮টার পর গোপন খবরের ভিত্তিতে শহরের শেরপুর সড়কে এসএ পরিবহন অফিসের সামনে প্রেসার কুকারসহ আলিফ উদ্দিন ও কোহিনুর বেগমকে গ্রেফতার করা হয়।
র‌্যাবের ওই কর্মকর্তা আরও জানান,জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে প্রেসার কুকার খুলে এর ভেতর ১৯টি প্যাকেটে সাত হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। ট্যাবলেটগুলোর আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা। এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে।
র‌্যাব বলছে, দীর্ঘদিন ধরেই দুই ভাইবোন এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।

/জেবি/এমএসএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি