অবৈধ কয়লা তৈরির কারখানা গুঁড়িয়ে দিলো প্রশাসন

গাইবান্ধা প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২৪, ২১:০৭আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ২১:০৭

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা গাছের গুঁড়ি ও কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কারখানা গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। তবে এ সময় কাউকে আটক কিংবা জরিমানা করা সম্ভব হয়নি।

বুধবার (৪ ডিসেম্বর) বুধবার দুপুরে উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নের দিঘলকান্দি গ্রামে এই অভিযান চালানো হয়।

অভিযানে পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তাপাদারের নেতৃত্বে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতরের গাইবান্ধার পরিদর্শক শের আলী এবং থানা পুলিশের একটি টিম।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান জানান, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ও প্রশাসনের অনুমতি ছাড়াই অবৈধভাবে গড়ে ওঠা কারখানায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করা হচ্ছিল। অভিযানে ফায়ার সার্ভিসকর্মীদের সহায়তায় কারখানার চুল্লির আগুন নিভিয়ে তা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তবে অভিযানের বিষয়ে টের পেয়ে কারখানার সংশ্লিষ্টরা পালিয়ে যায়। এ কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি।

এলাকাবাসীর অভিযোগ, দিঘলকান্দি গ্রামে ২২ শতক জমির ওপর অবৈধভাবে কয়লা তৈরির কারখানা গড়ে তোলে আব্দুল মান্নান ও তার স্বজনরা। এতে প্রতিবেশী জমি মালিকদের নানাবিধ ক্ষতি হয়। কারখানার ধোঁয়ার কারণে বয়স্ক আর শিশুরা সব সময় সর্দি-কাশি ও শ্বাসকষ্টজনিত অসুস্থতায় ভুগছেন। অবৈধ কারখানাটি বন্ধের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়রা। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমেও সংবাদ প্রচার হয়। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম