মাগুরার শালিখা উপজেলার রামকান্তপুর এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ওবায়দুর শিকদার (৩২ ) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি শালিখা বুনাগাতি ইউনিয়নের হ্টাবাড়িয়া গ্রামের মেজবা উদ্দিনের ছেলে।
মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন রায় জানান, বুধবার রাত ১টা ৪৫ মিনিটের দিকে মাগুরা-যশোর মহাসড়কের রামকান্তপুর এলাকায় সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা করে একদল ডাকাত। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় ডাকাতরা পিছু হটে।
পরে এলাকাবাসীর সহায়তায় আহত ডাকাতকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ তার কাছ থেকে একটি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে। গোলাগুলির সময় পুলিশের এসআই নাছিরসহ ৫ সদস্য আহত হয়েছেন।
/জেবি/এফএস/








