সম্মিলিত ঐক্যের শপথ নিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা

রাবি প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২৪, ১৯:২৪আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ১৯:৪২

বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে সম্মিলিত ঐক্যের শপথ নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক-শিক্ষার্থীরা। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে ‘সম্প্রীতি মঞ্চ’র ব্যানারে আয়োজিত সম্প্রীতি সমাবেশে এই শপথ পাঠ করান উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব।

সমাবেশে উপাচার্য বলেন, ‘আমাদের প্রজন্মে এই ধরনের আয়োজনের প্রয়োজন হচ্ছে, সেটা চিন্তা করতেই খারাপ লাগে। কারণ এই শপথবাক্যে বলা কথাগুলো বাংলাদেশের মানুষ কোনও ধরনের শপথ না করেও আজীবন মেনে আসছে। সচেতনভাবে আমাদের কখনও অসাম্প্রদায়িক প্রমাণ করার প্রয়োজন পড়েনি। কিন্তু আজ একটা বিশেষ প্রেক্ষাপটে আমাদের এই প্রিয় মাতৃভূমি নানান দিক থেকে আক্রান্ত হচ্ছে। আমরা যা না, তাই বলা হচ্ছে এবং বেশ জোরেশোরেই বলা হচ্ছে। কাজেই একটা প্রতিবাদের প্রয়োজন আছে।’

ভারতের উদ্দেশে উপাচার্য বলেন, ‘এই দেশের মানুষ এই দেশের মাটিতে, আলো-বাতাসে বেড়ে ওঠার কারণেই তাদের ভেতরে যে আবেগ এবং অনুভূতি সৃষ্টি হয়েছে, সেই কারণে অন্তর্গত যে অসাম্প্রদায়িক আচরণ, সেটা থেকে বের হবে না। আপনারা (ভারত) আপনাদের মতো খোঁচাচ্ছেন, আপনারা অচিরেই দেখবেন যে এই খোঁচাখুঁচিতে খুব একটা কাজ হচ্ছে না। কাজ হয়নি এবং আমার খুব দৃঢ় বিশ্বাস কোনও কাজ হবেও না। আপনারা আসলে আপনাদের শক্তি ক্ষয় করছেন। আপনারা আপনাদের মতো ফাঁদ পাততে থাকুন, নিজেদের ছোট করতে থাকুন, আমরা আমাদের জায়গা থেকে সরবো না ইনশাআল্লাহ।’

উপ-উপাচার্য অধ্যাপক ড. ফরিদ উদ্দিন খান (শিক্ষা) বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে এই ধরনের সম্প্রীতি অনুষ্ঠান খুবই দরকার ছিল। আমরা ধর্মের ভিত্তিতে চলাফেরা করি না, বরং বাঙালি হিসেবে চলাফেরা করি। বাঙালি হলো আমাদের মূল পরিচয়। কেউ যদি কোনও ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করতে চায়, তাহলে আমরা তা শক্তহাতে রুখে দেবো।’

বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের নেপালি শিক্ষার্থী সানি কুমার দাস বলেন, ‘সাত বছর ধরে বাংলাদেশে আছি। বাংলাদেশ আমার খুবই ভালো লাগে। সুন্দর একটা দেশ, বাংলাদেশের মানুষ এত কো-অপারেটিভ! আমি প্রথমে বাংলা বলতে পারতাম না। কিন্তু এখন আমার নেপালি ভাষার থেকেও বাংলাটা ইজি মনে হয়। ধর্ম নিয়ে বিভিন্ন দেশে যেমন পাকিস্তান-ভারত, হিন্দু-মুসলিম নিয়ে ঝগড়া হয়; কিন্তু এ দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান নিয়ে কোনও ঝামেলা হয় না। আমি বাংলার মাটিকে খুবই ভালোবাসি।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম, রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখারুল আলম মাসউদসহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই উপ-উপাচার্য নিয়োগ
রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য দফতরে ফুল-উপহার নিয়ে প্রবেশ নিষিদ্ধ
রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, ছাত্রদল বলছে হাস্যকর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম