স্কুল পরিচালনায় উদাহরণ সৃষ্টির আহ্বান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার

যশোর প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২৪, ১৭:২৯আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১৭:২৯

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘স্কুল পরিচালনায় কমিউনিটি নেতাদের অন্তর্ভুক্তি ভালো। কিন্তু রাজনীতির কারণে ভালোটি মন্দতে পরিণত হয়েছে। ফলে, এখন আমাদের ভালো কাজ করতে হবে। যাতে উদাহরণ সৃষ্টি হয়।’

যশোর জেলার মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার দুপুর ১টার দিকে যশোর সার্কিট হাউসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামের সভাপতিত্বে সভায় তিনি আরও বলেন, ‘স্কুলে শিক্ষার্থীকে এমনভাবে স্বাক্ষরজ্ঞান করে তুলতে হবে, যাতে সে সবক্ষেত্র থেকে জ্ঞান আহরণে আগ্রহী হয়ে ওঠে। একই সঙ্গে তাদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে।’

সভায় প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. আব্দুল হাকিমসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা প্রাথমিক ও গণশিক্ষা কার্যক্রমের সমস্যা ও সমাধানে করণীয় বিষয়ে মতামত দেন। পাশাপাশি প্রত্যেক বিদ্যালয়ে সাতটি শ্রেণি এবং সাত জন শিক্ষক, ডাটা এন্ট্রি অপারেটর এবং শিশুশিক্ষার্থীদের নিরাপত্তাবান্ধব ভবনের দাবি জানান।

/এমএএ/
সম্পর্কিত
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের খেলা উদ্বোধন বৃহস্পতিবার
‘স্কুল ফিডিংয়ে অনিয়ম গাফিলতি বরদাশত করা হবে না’
শনিবার বন্ধ থাকছে সরকারি প্রাথমিক বিদ্যালয়
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম